মুশফিকের শততম টেস্ট: সাকিবের আক্ষেপ

Post Image

আমি যতদিন খেলব, আপনি আমার অধিনায়কই থাকবেন। এটুকু বলেই ক্ষান্ত হননি সাকিব আল হাসান। মুশফিকুর রহিমের সঙ্গে শততম টেস্ট খেলতে না পারার আক্ষেপও ঝরে পড়েছে জাতীয় দল থেকে ছিটকে পড়া এই অলরাউন্ডারের।

মুশফিক আজ (বুধবার) তার শততম টেস্ট খেলছেন। তাকে শুভকামনা জানিয়ে পোস্ট করতে গিয়ে শেষ লাইনে যেন কষ্ট গোপন করতে পারলেন না সাকিব। বলেই ফেললেন, যদি আপনার সঙ্গে এই ম্যাচে খেলতে পারতাম!

মুশফিককে নিয়ে দেওয়া সাকিবের ফেসবুক স্ট্যাটাসটি জাগো নিউজের পাঠকদের সামনে হুবহু তুলে ধরা হলো-
‘আমার মনে আছে যখন আপনি লর্ডসে আপনার প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন, তখন আমি বিকেএসপির বিনোদন রুম থেকে প্রতিটি বল দেখেছিলাম। সেই দিন থেকে আপনি আমাকে এবং বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছেন। আপনি অনেক দিন ধরে খেলছেন এবং আপনার খেলায় নিজের সেরাটা দিয়েছেন। যখন থেকে আপনি বয়সভিত্তিক দলকে নেতৃত্ব দিচ্ছিলেন, তখন থেকে আপনাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি এবং এখন পর্যন্ত ও যতদিন আমি ক্রিকেট খেলব, আপনি আমার অধিনায়কই থাকবেন।

মুশফিক ভাই, এই শুভক্ষণে আপনার ১০০তম টেস্ট ম্যাচের জন্য শুভকামনা জানাই। যে কোনও ক্রিকেটারের জন্য এটি একটি ঐতিহাসিক কীর্তি। ঠিক যেমন আমি আপনার প্রথম ম্যাচ দেখেছিলাম, ঠিক তেমনি আপনার ১০০তম টেস্ট ম্যাচে আপনার ফেস করা প্রতিটি বল দেখব। আমি আশা করি আপনি এই ম্যাচটি উপভোগ করবেন এবং মনে হচ্ছে, আমি যদি আপনার সঙ্গে এই ম্যাচটা খেলতে পারতাম ও মাঠে আপনার গৌরব উদযাপন করতে পারতাম!’

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই