বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

Post Image

৭ বছর ধরেই তিক্ত অভিজ্ঞতা তাড়া করছে বাংলাদেশকে। ২০১৮ সালে টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের কাছে ধবলধোলাই হওয়ার সেই বাজে অভিজ্ঞতা। তিন ম্যাচের সিরিজটি ছিল দুই দলের মুখোমুখি হওয়া প্রথম দ্বিপক্ষীয় সিরিজ।

এবার সেই পুরোনো হিসাব চুকার দারুণ মঞ্চ তৈরি করেছে বাংলাদেশ।

প্রতিপক্ষকে ধবলধোলাই করার। তা করতে সিরিজের তৃতীয় ও শেষটিতে ১৪৪ রানের লক্ষ্য স্পর্শ করতে হবে। এই শারজাতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আজ হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে নেমে ম্যাচের শুরুটাও দারুণ করে অধিনায়ক জাকের আলি অনিকের দল।

দলীয় ৩৯ রানে প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নিয়ে। চতুর্থ উইকেটে ধাক্কাটা সামলানোর চেষ্টা করেন ডারউইশ রাসুলি ও সেদিকউল্লাহ আতাল। ৩৪ রানের জুটি গড়ে।

কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়া আফগানদের বেশিক্ষণ লড়াইয়ে রাখতে পারেননি রাসুলি ও সেদিকউল্লাহ।

ব্যক্তিগত ২৮ রানে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে সেদিকউল্লাহ আউট হলে তাদের জুটিটা যায় ভেঙে। এরপর মুহূর্তে আফগানদের স্কোরবোর্ড দাঁড়ায় ৮ উইকেটে ৯৮ রান। 

এতে করে আফগানরা ১২০ রান করতে পারবে কিনা সেই শঙ্কা উঁকি মারে। তবে শেষ দিকে ৩৪ রানের জুটি গড়ে দলকে ৯ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ এনে দেন রাসুলি-মুজিব উর রহমান। বিশেষ করে শেষ দিকে যদি ৩ চারে ২১ রান না করতেন মুজিব।

অন্যদিকে অ্যাংকরের ভূমিকা পালন করা রাসুলি দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন। আগের দুই ম্যাচে ১৫১ ও ১৪৭ রান করা আফগানদের আজ অল্পতে আটকাতে দারুণ বোলিং করেছেন সাইফউদ্দিন। ১৫ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তিনি। দুটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই