সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার ওয়ার্নার

Post Image


সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আটক হয়েছেন ডেভিড ওয়ার্নার। ৩৯ বছর বয়সী অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা ব্যাটারকে আদালতে হাজির হতে হবে আগামী ৭ মে।


ঘটনা রোববারের। সিডনির পূর্বাঞ্চলীয় মারুব্রা এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশি চলছিল। নিউ সাউথ ওয়েলস পুলিশের দেওয়া তথ্যমতে, একটি ভ্যানকে পুলিশি তল্লাশির ঠিক আগে থামতে দেখা যায়। সন্দেহ হওয়ায় ট্রাফিক ও হাইওয়ে টহল পুলিশের কর্মকর্তারা চালকের কাছে যান। চালকের আসনে ছিলেন ওয়ার্নার। সেখানেই প্রাথমিক পরীক্ষায় তার শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়।


পরবর্তীতে মারউব্রা পুলিশ স্টেশনে নেওয়ার পর দ্বিতীয় পরীক্ষায় তার অ্যালকোহলের মাত্রা ০.১০৪ পাওয়া যায়। নিউ সাউথ ওয়েলস আইনে ০.০৮ থেকে ০.১৪৯ এর মধ্যে থাকলে তা ‘মিড-রেঞ্জ’ অপরাধ হিসেবে গণ্য হয়।


২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নার বর্তমানে পাকিস্তান সুপার লিগের দল করাচি কিংসসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের পরবর্তী ম্যাচ ৯ এপ্রিল পেশোয়ার জালমির বিপক্ষে। টুর্নামেন্টে সাত দিনের বিরতি থাকায় ব্যক্তিগত কারণে সিডনিতে নিজ বাড়িতে ফিরেছিলেন ওয়ার্নার।

সর্বশেষ খবর

সিডনিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেপ্তার ওয়ার্নার

১১ সদস্যের এডহক কমিটির প্রধান তামিম ইকবাল

ক্লাব-সংগঠকদের বৈঠকে আসার অনুরোধ বুলবুলের

আজ টিভিতে যা দেখবেন

একই দিনে পদত্যাগ করলেন বিসিবির আরও ৪ পরিচালক

বিশ্বকাপকে সামনে রেখে নেইমার ইস্যুতে তুমুল চাপে আনচেলত্তি

ঐতিহাসিক সাফল্য: ছাদখোলা বাসে চ্যাম্পিয়নরা

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে অভিনন্দন জানালেন বিরোধীদলীয় নেতা

সর্বাধিক পঠিত

আমি বাংলাদেশের ছেলে আমি বাংলাদেশে ফিরে যাব

নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে তবেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা

বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

সকল সমালোচনা উপক্ষা করে বিসিবির নির্বাচন আজ

মুশফিকের শততম টেস্ট: সাকিবের আক্ষেপ

ভিডিও বার্তায় সমর্থকদের কাছে দোয়া চাইলেন তাসকিন

বিশ্বের প্রথম ‘বিলিয়নিয়ার’ ফুটবলার রোনালদো

টিভিতে যে খেলা দেখবেন আজ

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলেও আইনি লড়াইয়ে হাঁটছে না বিসিবি

সিদ্ধান্তে অনড় থেকে আইসিসিকে বাংলাদেশের নতুন প্রস্তাব