সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে অভিনন্দন জানালেন বিরোধীদলীয় নেতা

Post Image

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়লাভ করেছে বাংলাদেশ দল। এ উপলক্ষে দেশের অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক শুভেচ্ছা বার্তা দিয়েছেন।

গত শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শক্তিশালী ভারতকে ৪-৩ গোলে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

এই ঐতিহাসিক বিজয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল তাদের অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস এবং দলগত ঐক্যের মাধ্যমে ভারতের বিপক্ষে জয়ের দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল এ সাফল্যের ধারা অব্যাহত রেখে আরও গৌরব ও সুনাম বয়ে আনবে।

ডা. শফিকুর রহমান বাংলাদেশের ফুটবল দলের এই বিজয়কে জাতির জন্য একটি গৌরবজনক অর্জন হিসেবে অভিহিত করেছেন এবং দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ খবর

একই দিনে পদত্যাগ করলেন বিসিবির আরও ৪ পরিচালক

বিশ্বকাপকে সামনে রেখে নেইমার ইস্যুতে তুমুল চাপে আনচেলত্তি

ঐতিহাসিক সাফল্য: ছাদখোলা বাসে চ্যাম্পিয়নরা

সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে অভিনন্দন জানালেন বিরোধীদলীয় নেতা

ভারতকে কাঁদিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফের ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

আজ টিভিতে যা দেখবেন

মুস্তাফিজকে বাদ দেওয়া ‘দুর্ভাগ্যজনক’: আইপিএল চেয়ারম্যান

সর্বাধিক পঠিত

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচসহ টিভিতে যে খেলা থাকছে

আইসিসির ভারতপ্রীতি, বাংলাদেশের সাথে অন্যায়ে ক্ষুব্ধ আফ্রিদি ও গিলেম্পি

বাংলাদেশ ফুটবল দলকে জামায়াত আমিরের অভিনন্দন

আমি বাংলাদেশের ছেলে আমি বাংলাদেশে ফিরে যাব

নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে তবেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা

বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

সকল সমালোচনা উপক্ষা করে বিসিবির নির্বাচন আজ

মুশফিকের শততম টেস্ট: সাকিবের আক্ষেপ

বিশ্বের প্রথম ‘বিলিয়নিয়ার’ ফুটবলার রোনালদো

ভিডিও বার্তায় সমর্থকদের কাছে দোয়া চাইলেন তাসকিন