আইসিসির ভারতপ্রীতি, বাংলাদেশের সাথে অন্যায়ে ক্ষুব্ধ আফ্রিদি ও গিলেম্পি

Post Image

ভারতে নিরাপত্তার শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। বদলি হিসেবে বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে আইসিসি। পুরো ব্যাপারটা নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। আইসিসির ভারতপ্রীতি নিয়ে ক্ষুব্ধ অনেকে। এবার ক্ষোভ উগড়ে দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি ও অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পি।

গতকাল (শনিবার) আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ ঘোষণা করছে যে, ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে। প্রকাশিত ম্যাচের সময়সূচি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকার করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ বাংলাদেশের সঙ্গে আইসিসির আলোচনা শুরুর পর থেকেই বিকল্প নাম হিসেবে স্কটল্যান্ডের কথা শোনা যাচ্ছিল।

আইসিসির দ্বিচারিতা দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন সাবেক তারকা ক্রিকেটাররা। আফ্রিদি হতাশা প্রকাশ করে নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘বাংলাদেশ ও আইসিসি ইভেন্টে অংশ নেওয়া সাবেক একজন আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আইসিসির এমন অসংগতি দেখে আমি খুবই হতাশ। তারা ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি মেনে নিয়েছিল, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও একই আবেদন মানতে অনাগ্রহী।’

এমন সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেট সংস্থার প্রতি আস্থার জায়গায় প্রভাব ফেলবে বলেও মনে করেন আফ্রিদি। সব সদস্য দেশের প্রতি সমান আচরণের আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘ধারাবাহিক সংগতি ও ন্যায্যতা বিশ্ব ক্রিকেট সংস্থার মূল ভিত্তি। বাংলাদেশের ক্রিকেটার ও মিলিয়ন দর্শক সম্মান প্রত্যাশা করে, দ্বিচারী আচরণ নয়। আইসিসির উচিত সেতুবন্ধ তৈরি করা, সেটি জ্বালিয়ে দেওয়া নয়।’

অন্যদিকে, বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে স্বচ্ছতা ও ব্যাখ্যা খুঁজছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা জেসন গিলেস্পি। টুইট বার্তায় তার প্রশ্ন, ‘বাংলাদেশ কেন ভারতের বাইরে খেলতে পারবে না— এ নিয়ে কি আইসিসি কোনো ব্যাখ্যা দিয়েছে?’ এর আগে ২০২৫ সালের শুরুতে ভারত নিরপেক্ষ ভেন্যু দুবাইতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়েছিল। সেই প্রসঙ্গ টেনে পাকিস্তানের সাবেক লাল বলের কোচ গিলেস্পি বলছেন, ‘মনে আছে, ভারত চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। পরে তাদের আয়োজক দেশের বাইরে খেলার অনুমতি দেওয়া হয়। কেউ কি বিষয়টি বুঝতে পারছেন?’

প্রসঙ্গত, বাংলাদেশ বাদ পড়ায় বিশ্বকাপের সূচিতেও এসেছে পরিবর্তন। ‘সি’ গ্রুপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হয়েছে স্কটল্যান্ড। দিন-তারিখ বা ভেন্যু নয়, কেবল প্রতিপক্ষ নতুন করে বসানো হয়েছে। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে মেগা ইভেন্টটি শুরু হবে।

সর্বশেষ খবর

শ্রীলঙ্কাকে বাঁচাতে পারে কেবল বৃষ্টি!

‘ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ হলেও দেশের ফুটবল পরিবর্তন হবে না’

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, সম্ভাব্য তারিখ প্রকাশ

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

১১ নম্বরে নেমে সর্বোচ্চ রান ও ৫ উইকেট, শরিফুলই প্রথম

ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের ভেন্যু চূড়ান্ত

স্টার্ক ঝড়েই তছনছ বাংলাদেশ

ফাইনাল ম্যাচে মারামারির ঘটনায় আর্জেন্টিনার ৩ ফুটবলার ‘নিষিদ্ধ’

সর্বাধিক পঠিত

চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসিতে চিঠি বিসিবির

মেসির জোড়া গোলে অরল্যান্ডোর মাঠে মায়ামির ইতিহাস

লাহোর বিমানবন্দরে আমিনুলকে বিদায় জানালেন পিসিবি সভাপতি

আজ টিভিতে যে খেলা দেখবেন

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

বাংলাদেশকে রেকর্ড লক্ষ্য দিল নিউজিল্যান্ড

মত বদলে ভারতের সঙ্গে খেলতে রাজি পাকিস্তান

ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের শ্লীলতাহানি, গ্রেফতার ১

আজ টিভিতে যে খেলা দেখবেন