বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

Post Image


বল টেম্পারিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটার ফখর জামানকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।


চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের ষষ্ঠ ম্যাচে করাচি কিংসের বিপক্ষে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নেমে তার বিরুদ্ধে বলের আকৃতি পরিবর্তনের অভিযোগ ওঠে, যার পরিপ্রেক্ষিতেই এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


করোচির ইনিংসের শেষ ওভারের আগে বল নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করেন ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার ফয়সাল আফ্রিদি। এ সময় আরেক অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সাথে আলোচনা করেন ফয়সাল। বলটি টেম্পারিং বা বিকৃত করা হয়েছে বলে জানিয়ে বল পরিবর্তন করেন দুই অনফিল্ড আম্পায়ার।


বল পরিবর্তনের পাশাপাশি লাহোরকে ৫ রান জরিমানাও করেন ফয়সাল ও শরফুদ্দৌলা।


পিএসএলের প্লেয়িং কন্ডিশন ৪১.৩ ধারা ভঙ্গ করেন ফখর। এমনকি ফখরের বিরুদ্ধে শৃঙ্খলাবিধির লেভেল-৩ পর্যায়ের অপরাধের অভিযোগ আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


ফখরের বিরুদ্ধে আনা অভিযোগ পর্যালোচনা করেন ম্যাচ রেফারি রোশান মহানামা। শুনানিতে উপস্থিত ছিলেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, টিম ডিরেক্টর সামিন রানা ও ম্যানেজার ফারুক আনোয়ার। অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ফখর।

সর্বশেষ খবর

বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান

টিবিতে যে খেলা দেখবেন আজ

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

দল থেকে বাদ পড়ার জবাব মাঠেই, গোল-অ্যাসিস্টে উজ্জ্বল নেইমার

টিভিতে যে খেলা দেখবেন আজ

ফিফা র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ, সঙ্গে ব্রাজিলও

স্কুলে হামলায় নিহত শিশুদের স্মরণে ম্যাচের আগে ব্যতিক্রমী প্রতিবাদ ইরানের

ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

সর্বাধিক পঠিত

ধবলধোলাইয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তান সিরিজেই জাতীয় দলে ফিরছেন সাকিব!

আইসিসির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন বুলবুল

টিভিতে যে খেলা আছে আজ

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচসহ টিভিতে যে খেলা থাকছে

বাংলাদেশ ফুটবল দলকে জামায়াত আমিরের অভিনন্দন

আইসিসির ভারতপ্রীতি, বাংলাদেশের সাথে অন্যায়ে ক্ষুব্ধ আফ্রিদি ও গিলেম্পি

আমি বাংলাদেশের ছেলে আমি বাংলাদেশে ফিরে যাব

সকল সমালোচনা উপক্ষা করে বিসিবির নির্বাচন আজ

বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিল আফগানিস্তান