ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

Post Image

একদিন আগেই ভিয়েতনামের কাছে বড় ব্যবধানে হার মানে বাংলাদেশ ফুটবল দল। আজ (শুক্রবার) সকালে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান আর্চারি টুর্নামেন্টে সেই ভিয়েতনামকেই কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে হারিয়ে স্বর্ণপদক জয়ের নজির গড়েছে বাংলাদেশ। গত বছর এই টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ।


বাংলাদেশ এবার অনেক প্রত্যাশা নিয়ে গেলেও একক, মিশ্র কোনো ইভেন্টেই সেমিফাইনালে খেলতে পারেনি। একমাত্র কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে গত বুধবার ফাইনালে উঠেছিল তারা। আজ অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের তিন কম্পাউন্ড আর্চার হিমু বাছাড়, রাকিব নেওয়াজ ও ঐশ্বর্য ভালো পারফর্ম করেছেন।


বাংলাদেশি আর্চারদের স্কোর ২৩১ পয়েন্ট, বিপরীতে ভিয়েতনামের আরচ্যাররা করেন ২২৫। ৬ পয়েন্ট বেশি থাকায় বাংলাদেশ ফাইনালে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে।

সর্বশেষ খবর

ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

আজ টিভিতে যে খেলা দেখবেন

আজ টিভিতে যে খেলা দেখবেন

আসিফের বিরুদ্ধে ২ কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগ

আর্সেনাল-চেলসিসহ টিভিতে যে খেলা দেখবেন আজ

আজ টিভিতে যা দেখবেন

আজ টিভিতে যে খেলা দেখবেন

আজ টিভিতে যে খেলা দেখবেন

সর্বাধিক পঠিত

আজ টিভিতে যে খেলা দেখবেন

পাকিস্তান সিরিজেই জাতীয় দলে ফিরছেন সাকিব!

মেসিকে কলকাতায় আনা উদ্যোক্তা গ্রেফতার, দর্শকদের টাকা ফেরতের চিন্তা

শততম টেস্ট সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক

ধবলধোলাইয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল

আইসিসির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন বুলবুল

টিভিতে যে খেলা আছে আজ

আইসিসির ভারতপ্রীতি, বাংলাদেশের সাথে অন্যায়ে ক্ষুব্ধ আফ্রিদি ও গিলেম্পি

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচসহ টিভিতে যে খেলা থাকছে