দল থেকে বাদ পড়ার জবাব মাঠেই, গোল-অ্যাসিস্টে উজ্জ্বল নেইমার

Post Image


জাতীয় দলে সুযোগ না পাওয়ার হতাশা ভুলে পারফরম্যান্সেই জবাব দিলেন নেইমার। ব্রাজিল দলে জায়গা না পেলেও সান্তোসের একটি অনুশীলন ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।


আন্তর্জাতিক বিরতিতে সান্তোস প্রথম দল ও অনূর্ধ্ব-২০ দলের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করে, যা অনুষ্ঠিত হয় রেই পেলে ট্রেনিং সেন্টারে। কোচ কুকার জন্য ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ, কারণ সামনে রেমোর বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দল। স্কোরলাইন প্রকাশ না হলেও নেইমারের পারফরম্যান্সই ছিল ম্যাচের প্রধান আলোচ্য বিষয়।


চোট কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছেন নেইমার। এই ম্যাচে গোল করার পাশাপাশি সতীর্থদের জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন তিনি। অনুশীলন ম্যাচ হলেও তার পারফরম্যান্সে ছিল আত্মবিশ্বাসের ঝলক।


ম্যাচ শেষে নেইমার বলেন, “এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দলের অনুশীলনের জন্য যেমন দরকার, তেমনি তরুণদের জন্যও বড় সুযোগ। আমিও একসময় তাদের জায়গায় ছিলাম, তাই বুঝি এমন ম্যাচ কতটা মূল্যবান।”


তিনি আরও যোগ করেন, “অনেক দিন ম্যাচ ছাড়া থাকার পর এমন অনুশীলন আমাদের ছন্দ ফিরিয়ে আনতে সাহায্য করে। আজ খেলাটা উপভোগ করেছি। একটা গোল, একটা অ্যাসিস্ট- সব মিলিয়ে দারুণ লেগেছে।”


অন্যদিকে, ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি দল নির্বাচনের ক্ষেত্রে নিজের অবস্থানে অনড়। নেইমারকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হলেও তিনি পরিষ্কার জানিয়েছেন, দলের সামগ্রিক ভারসাম্যই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।


আনচেলোত্তি বলেন, “আমি সবকিছুই দেখি, সবার মতামত শুনি। কিন্তু সিদ্ধান্ত নেওয়াটাই আমার কাজ। ফুটবল কোনো নির্দিষ্ট সূত্রে চলে না। এখানে সবারই মতামত থাকতে পারে, আর সেটাকে সম্মান করতেই হবে।” ফলে সময়টা এখন নেইমারের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে চূড়ান্ত দল ঘোষণার আগেই নিজেকে পুরোপুরি ফিট প্রমাণ করতে হবে তাকে।

সর্বশেষ খবর

টিবিতে যে খেলা দেখবেন আজ

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

দল থেকে বাদ পড়ার জবাব মাঠেই, গোল-অ্যাসিস্টে উজ্জ্বল নেইমার

টিভিতে যে খেলা দেখবেন আজ

ফিফা র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ, সঙ্গে ব্রাজিলও

স্কুলে হামলায় নিহত শিশুদের স্মরণে ম্যাচের আগে ব্যতিক্রমী প্রতিবাদ ইরানের

ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

আজ টিভিতে যে খেলা দেখবেন

সর্বাধিক পঠিত

ধবলধোলাইয়ের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল

পাকিস্তান সিরিজেই জাতীয় দলে ফিরছেন সাকিব!

টিভিতে যে খেলা আছে আজ

আইসিসির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন বুলবুল

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচসহ টিভিতে যে খেলা থাকছে

আইসিসির ভারতপ্রীতি, বাংলাদেশের সাথে অন্যায়ে ক্ষুব্ধ আফ্রিদি ও গিলেম্পি

বাংলাদেশ ফুটবল দলকে জামায়াত আমিরের অভিনন্দন

আমি বাংলাদেশের ছেলে আমি বাংলাদেশে ফিরে যাব

বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিল আফগানিস্তান