বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

Post Image

বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

নতুন বলে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। তাতে দ্রুত দলীয় ফিফটির আগেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন ম্যাট রেনশো ও টিম ডেভিড। বিশেষ করে রেনশো এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার ব্যাটে ভর করে বড় সংগ্রহ পেয়েছে অজিরা।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন রেনশো।

গত ম্যাচের মতো আজও আক্রমণাত্মক শুরু করতে চেয়েছিলেন জশ ইংলিস। তবে এবার তাকে বেশিদূর এগোতে দেননি নাসুম আহমেদ। ইনিংসের তৃতীয় ওভারে লেগ বিফোরের ফাঁদে ফেলে এই ওপেনারকে ফিরিয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে ৬ বলে ১১ রান করেছেন ইংলিস।

পরের ওভারেই দলকে ব্রেকথ্রু দেন নাহিদ রানা। টি-টোয়েন্টিতে অভিষেকের ৩৯৬ দিন পর মাঠে নেমেই উইকেটের দেখা পান এই প্রিমিয়াম পেসার। ১ রান করা কপার কলোনি স্লিপে সাইফ হাসানের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফিরেছেন। পরপর দুই ওভারে উইকেট হারানোয় দেখে-শুনে খেলছিলেন মিচেল মার্শ। তবে ১৯ বলে ২০ রানের বেশি করতে পারেননি।

৪৪ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন রেনশো ও ডেভিড। দুজনের ৯৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় অজিরা। ৪৫ রান করা ডেভিডকে ফিরিয়ে জমে ওঠা এই জুটি ভেঙেছেন আব্দুল গাফফার সাকলাইন। তবে রেনশো অপরাজিত থেকে ইনিংস শেষ করে এসেছেন। তাতে বড় সংগ্রহই পেয়েছে অজিরা।


বাংলাদেশের হয়ে ২৭ রানে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার নাসুম। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন রানা, সাকলাইন ও মুস্তাফিজ।

সর্বশেষ খবর

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

রেকর্ড গড়ে টানা তৃতীয়বার বর্ষসেরা তরুণ ইয়ামাল

হ্যারি কেইনের হাতে উঠল এবারের ব্যালন ডি’অ

সাকিব অবিক্রিত, 'বি' ক্যাটাগরির কে কত লাখ

ব্যর্থতা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে ক্রিকেটারদের সঙ্গে তামিমের আলোচনা

‘মেসিই ইতিহাসের সেরা’, বার্সেলোনায় রাজকীয় বিদায়ের দাবি পেদ্রির

স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি

সব ধরনের ফুটবল থেকে অবসরের পরিকল্পনা জানালেন নেইমার

সর্বাধিক পঠিত

মুস্তাফিজকে বাদ দেওয়া ‘দুর্ভাগ্যজনক’: আইপিএল চেয়ারম্যান

রানার্সআপ হয়ে কত টাকা পেল মেসির আর্জেন্টিনা

রোকেয়া পদক পেলেন নারী দলের ফুটবলার ঋতুপর্ণা

অতীত নিয়ে কোনো আক্ষেপ নেই সাকিবের

হংকংয়ে বিশ্বকাপের নকল জার্সি বিক্রি, গ্রেফতার ৬

মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা, বেনিনকে হারিয়ে স্মরণীয় শেষ

টিকে থাকার লড়াইয়ে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান

দেশের মাটিতে চলছে যুদ্ধ, সংবাদ সম্মেলনে কাঁদলেন ইরানি ফুটবলার

ব্রাজিল নাকি মরক্কোকে এড়াতে চান নেদারল্যান্ডস কোচ?

ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ