অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ

দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট ‘সোল্ড আউট’

Post Image

স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই সাফল্যের পর সিরিজের দ্বিতীয় টেস্টকে ঘিরে বাংলাদেশের দশর্কদের মধ্যে আরো বেশি উন্মাদনা তৈরি হয়েছে। এরই মধ্যে ম্যাকাইতে হতে যাওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ২২ আগস্ট থেকে কুইন্সল্যান্ডের ম্যাকাইতে শুরু হবে অস্ট্রেলিয়া-বাংলাদেশের সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ঘোষণা করেছে, আসন্ন ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট আনুষ্ঠানিকভাবে ‘সোল্ড আউট’। জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে টেস্ট ম্যাচ হারের পর অস্ট্রেলিয়া সফরে যায় বাংলাদেশ। বিধ্বস্ত চেহারায় থাকা বাংলাদেশ কী অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে লড়াই জমিয়ে তুলতে পারবে? এমন প্রশ্ন সামনে আসছিল। তবে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের প্রথম টেস্টে যেভাবে পারফরম্যান্স করে দেখাল বাংলাদেশ, সেটি ক্রিকেট বিশ্বকে রীতিমতো নাড়া দিয়েছে। আর বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ও স্মরণীয় এক জয়ের মহাকাব্য রচিত হলো।

ডারউইনে অনুষ্ঠিত হওয়া প্রথম টেস্টের প্রথম বল থেকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার মাঠে রাজত্ব করেছে বাংলাদেশ। ৯ উইকেটে পাওয়া জয়টিই বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের প্রতি দৃষ্টি ভঙ্গি বদলে দিয়েছে সবার। এখন ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন হাসান মাহমুদ। দুই ইনিংস মিলে তার শিকার ৯ উইকেট। অন্যদিকে আরেক তরুণ তুর্কি তানজিদ হাসান তামিম সেঞ্চুরি হাঁকিয়ে দলের দাপুটে জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ডারউনে ইতিহাস গড়ার পর উত্তাপ বাড়ছে ম্যাকাইয়ে টেস্ট ঘিরেও। এই ম্যাচ ঘিরে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। সেটির প্রমাণ টিকিট বিক্রির ক্ষেত্রেই দেখা গেছে। এবার বাংলাদেশের সামনে সুযোগ সিরিজ জয়ের। ম্যাকাইয়ে আরেকটি বড় সাফল্য দেখাতে পারে কিনা বাংলাদেশ, সেটির অপেক্ষা।

সর্বশেষ খবর

শান্তকে নিয়ে সুখবর

শাস্তি পেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ

দুঃসময়ে রোনালদোর পাশে জিদান

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর্ক?

ভারতের বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় ব্রাজিলের

শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

শেষ কবে গোল্ডেন ডাক মেরেছিলেন কোহলি?

ভারত-পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি