সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

Post Image


ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যের গুলিতে উজ্জ্বল হোসেন (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ শ্যামকুড় বিওপির মেইন পিলার থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ফটিককারী নামক স্থানে এ ঘটনা ঘটে। 


আহত উজ্জ্বল হোসেন উপজেলার মাইলবাড়িয়া বসতিপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি সীমান্তে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারে বলে জানা গেছে।


এলাকাবাসী জানান, উজ্জ্বল হোসেন বুধবার ভোরে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীন ফটিককারী ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে ১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


 এ বিষয়ে বিজিবি ও পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সান্তাহারে নীলসাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, বহু হতাহতের শঙ্কা

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভঙ্গ হতে চলেছে

বরিশাল মেডিকেলে আগুন, ২ রোগীর মৃত্যু

ইরান থেকে দেশে ফিরছেন দুই শতাধিক বাংলাদেশি প্রবাসী

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে ঈদের দিন

ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার

সর্বাধিক পঠিত

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন

হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত: যুক্তরাজ্য

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র উপদেষ্টা

শুধু পরিবহন টার্মিনাল নয় সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে

জুলাই সংস্কার অধ্যাদেশ ও গণভোট কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

হাসিনা-জয়-পুতুলের রায় ঘিরে নিরাপত্তা জোরদার

ভারতে বসে হাসিনার ইন্ধনে নাশকতার ছক কষছে আওয়ামী লীগ

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ১৬ পদে নিয়োগ

ইসলামী আন্দোলনকে নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য পরিহারের আহ্বান জামায়াত আমিরের

দেয়াল কেটে জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণালংকার চুরি