যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

Post Image

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছে ইরানের কাছে। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। এ তথ্য জানিয়েছে ইরানি এক কর্মকর্তা। খবর-রয়টার্স

মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল বলে মঙ্গলবার (১৭ মার্চ) একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন।



ওই কর্মকর্তা বলেন, নিজের প্রথম পররাষ্ট্রনীতি–বিষয়ক অধিবেশনে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান দেখিয়েছেন। তবে ওই বৈঠকে তিনি সশরীর উপস্থিত ছিলেন কি না, তা ওই কর্মকর্তা নিশ্চিত করেননি।


সর্বোচ্চ নেতা প্রতিক্রিয়ায় জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে নতজানু হবে না, পরাজয় মেনে নেবে না এবং ক্ষতিপূরণ দেবে না, ততক্ষণ পর্যন্ত এটি ‘শান্তির উপযুক্ত সময় নয়।’



বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও মার্কিন হামলায় নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এ পদে নির্বাচিত করেছে।



এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে ঈদের দিন

ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল, সিট না পেয়ে ঝুঁকি ঢাকা ছাড়ছেন অনেকে

আজ বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন

আজ থেকে শুরু হচ্ছে ৭ দিনের ঈদের ছুটি

১৯ বছর পর চাকরি ফিরে পেলেন ৩৩০ সার্জেন্ট-এসআই

সর্বাধিক পঠিত

১৩ দিনের ব্যবধানে নরসিংদীতে ৫ বার ভূমিকম্প, আতঙ্কিত মানুষ

জুলাই সংস্কার অধ্যাদেশ ও গণভোট কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত: যুক্তরাজ্য

সেনাবাহিনী চায় অবাধ নির্বাচন

ভারতে বসে হাসিনার ইন্ধনে নাশকতার ছক কষছে আওয়ামী লীগ

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র উপদেষ্টা

শুধু পরিবহন টার্মিনাল নয় সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে

হাসিনা-জয়-পুতুলের রায় ঘিরে নিরাপত্তা জোরদার

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ১৬ পদে নিয়োগ

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন