সান্তাহারে নীলসাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, বহু হতাহতের শঙ্কা

Post Image

বগুড়ায় সান্তাহার এলাকায় নীলসাগর এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনের ছাদে থাকা লোকজন পড়ে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঢাকা থেকে যাত্রী নিয়ে চিলাহাটি যাচ্ছিল নীলসাগর এক্সপ্রেস ট্রেন।

বুধবার দুপুরের দিকে ডাকবাড়ি এলাকায় পৌঁছালে ৯টি বগি লাইনচ্যুত হয়। এসময় ট্রেনের বেশকিছু যাত্রী আহত হন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে স্থানীয়রা। আর খবর পেয়ে উদ্ধারকাজে যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বগিচ্যুত ট্রেনটি লাইন থেকে ছিটকে গেছে। রেললাইনের স্লিপার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। লাইনচ্যুত বগি অপসারণে বেশ সময় লাগবে বলে স্থানীয়রা জানান।

সান্তাহার রেলওয়ে পুলিশ জানায়, এখানে রেলের কাজ চলছিল। লাল ফ্ল্যাগ দেওয়া হয়েছিল। কিন্তু দ্রুতগতিতে ট্রেনটি আসায় এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এসময় ছাদ থেকে লাফ দিয়ে অনেকেই আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত আহত অবস্থায় ৪৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর।

এদিকে, ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের একাংশের রেলযোগাযোগ বন্ধ রাখা হয়েছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সেটি এখনও জানা যায়নি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সান্তাহারে নীলসাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, বহু হতাহতের শঙ্কা

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভঙ্গ হতে চলেছে

বরিশাল মেডিকেলে আগুন, ২ রোগীর মৃত্যু

ইরান থেকে দেশে ফিরছেন দুই শতাধিক বাংলাদেশি প্রবাসী

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে ঈদের দিন

ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার

সর্বাধিক পঠিত

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন

হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত: যুক্তরাজ্য

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র উপদেষ্টা

শুধু পরিবহন টার্মিনাল নয় সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে

জুলাই সংস্কার অধ্যাদেশ ও গণভোট কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

হাসিনা-জয়-পুতুলের রায় ঘিরে নিরাপত্তা জোরদার

ভারতে বসে হাসিনার ইন্ধনে নাশকতার ছক কষছে আওয়ামী লীগ

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ১৬ পদে নিয়োগ

ইসলামী আন্দোলনকে নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য পরিহারের আহ্বান জামায়াত আমিরের

দেয়াল কেটে জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণালংকার চুরি