দেয়াল কেটে জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণালংকার চুরি

Post Image

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও পৌনে তিন লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। গত ৫ অক্টোবর দিবাগত রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় সংলগ্ন হাজী রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় লিলি গোল্ড হাউজ নামের একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে এই চুরির ঘটনা ঘটেছে।


এ ঘটনায় মঙ্গলবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন দোকান মালিক জাকির হোসেন।


এজাহারে সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যান তিনি। পরদিন সকালে এসে দেখেন পাশের দোকানের দেয়াল কেটে শোকেজ থেকে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার এবং ক্যাশবাক্সে থাকা পৌনে তিন লাখ টাকা নিয়ে গেছে।


দোকানের উত্তর পাশে দেয়ালের নিচের অংশ ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ভেতরে প্রবেশ করে পাকা দেয়াল কাটার নানা ধরনের সরঞ্জাম পাওয়া গেছে বলেও উল্লেখ করেছেন দোকান মালিক।


এজাহারে আরও বলা হয়, দুই মাস আগে পাশের দোকানটি অজ্ঞাতনামা ৩-৪ ব্যক্তি শহিদুল ইসলাম রতনের কাছ থেকে থ্রিপিস ব্যবসার নামে ভাড়া নেয়। জাকির হোসেনের ধারণা, তারাই পূর্বপরিকল্পিতভাবে দেয়াল কেটে দোকানের ভেতরে গিয়ে এই স্বর্ণালংকার ও টাকা চুরির ঘটনা ঘটিয়েছে।


এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন বলেছেন, কাপড়ের ব্যবসার নামে পাশের দোকান ভাড়া নেয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ভুয়া কাগজপত্র দিয়ে দোকান ভাড়া নিয়েছিল তারা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী