ইরান থেকে দেশে ফিরছেন দুই শতাধিক বাংলাদেশি প্রবাসী

Post Image

ইরানে যুদ্ধ পরিস্থিতির অবনতির কারণে দেশটিতে অবস্থানরত বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার জরুরি পরিস্থিতিতে সেখানে থাকা কয়েকশ বাংলাদেশিকে দেশে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রায় দুইশ বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু থেকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (১৯ মার্চ) এই কার্যক্রম শুরু হতে পারে।

সেখান থেকে তাদের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরিয়ে আনা হবে। জানা গেছে, ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হককে আজারবাইজান পাঠানো হচ্ছে।

আঙ্কারা থেকে মুঠোফোনে রাষ্ট্রদূত আমানুল হক চ্যানেল 24-এর এক প্রশ্নের উত্তরে বলেন, দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশের নাগরিকদের ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফেরানো হবে। প্রথমে তাদের সড়কপথে ইরান সীমান্ত দিয়ে আজারবাইজানে নেয়া হবে। এরপর চার্টার্ড ফ্লাইটে দেশে পাঠানো হবে।



পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের দেশে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সান্তাহারে নীলসাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, বহু হতাহতের শঙ্কা

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভঙ্গ হতে চলেছে

বরিশাল মেডিকেলে আগুন, ২ রোগীর মৃত্যু

ইরান থেকে দেশে ফিরছেন দুই শতাধিক বাংলাদেশি প্রবাসী

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে ঈদের দিন

ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার

সর্বাধিক পঠিত

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন

হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত: যুক্তরাজ্য

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র উপদেষ্টা

শুধু পরিবহন টার্মিনাল নয় সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে

জুলাই সংস্কার অধ্যাদেশ ও গণভোট কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

হাসিনা-জয়-পুতুলের রায় ঘিরে নিরাপত্তা জোরদার

ভারতে বসে হাসিনার ইন্ধনে নাশকতার ছক কষছে আওয়ামী লীগ

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ১৬ পদে নিয়োগ

ইসলামী আন্দোলনকে নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য পরিহারের আহ্বান জামায়াত আমিরের

দেয়াল কেটে জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণালংকার চুরি