পিছিয়ে যেতে পারে চীন সফর, জানালেন ট্রাম্প

Post Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি মাসে চীনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার নির্ধারিত বৈঠকের সফরটি ‘এক মাস বা তার কিছুটা বেশি সময়’ পিছিয়ে যেতে পারে।খবর সিএনএনের। 

সোমবার (১৬ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা চীনের সঙ্গে কথা বলছি। আমি অবশ্যই যেতে চাই, কিন্তু যুদ্ধের কারণে আমি এখানে (যুক্তরাষ্ট্রে) থাকতে চাই।’


সোমবার (১৬ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা চীনের সঙ্গে কথা বলছি। আমি অবশ্যই যেতে চাই, কিন্তু যুদ্ধের কারণে আমি এখানে (যুক্তরাষ্ট্রে) থাকতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা অনুরোধ করেছি যাতে সফরটি এক মাস বা এর কাছাকাছি সময় পিছিয়ে দেয়া হয়। আমি তার (জিনপিং) সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। আমাদের এখন একটি যুদ্ধ চলছে। আমি মনে করি এখানে থাকা গুরুত্বপূর্ণ। তাই সফরটি সামান্য দেরি হতে পারে, খুব বেশি নয়।’

এর আগে সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, সফরটি পিছিয়ে যেতে পারে।

সম্ভাব্য এই বিলম্বের পেছনে আরেকটি কারণ হলো, ট্রাম্প চীনের কাছে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সহায়তার আহ্বান জানিয়েছেন। রোববার ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শীর্ষ সম্মেলনের আগে বেইজিং এ বিষয়ে কী অবস্থান নেবে তা জানতে চায় যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি চীনেরও সাহায্য করা উচিত, কারণ চীন তাদের প্রায় ৯০ শতাংশ তেল এই প্রণালি দিয়ে আমদানি করে।’


এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সময়সীমা নিয়ে আবারও অস্পষ্ট মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধটি ‘শিগগিরই শেষ হয়ে যাবে।’


সোমবার ওভাল অফিসে এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্র কি এই সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ করতে পারবে কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি তা মনে করি না। তবে খুব শিগগিরই শেষ হবে। বেশি সময় লাগবে না। যখন এটি শেষ হবে, তখন বিশ্ব অনেক বেশি নিরাপদ হবে। খুব শিগগিরই এটি শেষ হয়ে যাবে।’

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইরানে হামলা, প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগ

পিছিয়ে যেতে পারে চীন সফর, জানালেন ট্রাম্প

ইরানকে কোণঠাসা করতে গিয়ে উল্টো চাপে ডোনাল্ড ট্রাম্প!

চলমান যুদ্ধে সমর্থনের জন্য পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ইরানের

'সাহস' থাকলে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাক ট্রাম্প

এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প

হরমুজ প্রণালী পাহারায় মিত্রদের পাশে পাচ্ছেন না ট্রাম্প

৯৮তম অস্কার পুরস্কার পেলেন যারা

সর্বাধিক পঠিত

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে

ফের যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান-আফগানিস্তান

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি

দুই বছরে ইসরায়েলি কারাগারে ৯৮ ফিলিস্তিনি নিহত

৩ দিনের সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ বাংলাদেশে

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

দেশজুড়ে আন্দোলনের ডাক দিলেন ইমরান খান

ফ্রিডম ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক