হরমুজ প্রণালী পাহারায় মিত্রদের পাশে পাচ্ছেন না ট্রাম্প

Post Image



বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি খোলা রাখতে মিত্রদের কাছে সহায়তা চেয়েছেন ট্রাম্প। তবে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে মিত্রদের পাশে পাচ্ছেন না তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান নাকচ করে দিয়েছে অস্ট্রেলিয়া ও জাপান ।


গুরুত্বপূর্ণ এই রুট খোলা রাখতে ট্রাম্প সাহায্যের আহ্বান জানানোর পর অস্ট্রেলিয়ার পরিবহনমন্ত্রী ক্যাথেরিন কিং বলেন, ‘আমরা হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠাব না।’


তিনি বলেন, ‘অনুরোধের বিষয়ে আমাদের অবস্থান কী তা আমরা খুব স্পষ্ট করে বলেছি। সংযুক্ত আরব আমিরাতে প্রতিরক্ষা সহায়তার জন্য বিমান সরবরাহ করছি, বিশেষ করে সেই অঞ্চলে অস্ট্রেলিয়ানদের সংখ্যা বিবেচনা করে।’


এদিকে, জাপান জানিয়েছে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ পাহারা দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি পার্লামেন্টে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে তেল ট্যাঙ্কারগুলোকে পাহারা দেওয়ার জন্য নৌযান পাঠানোর কোনো পরিকল্পনা টোকিওর নেই।


তিনি বলেন, ‘আমরা এসকর্ট জাহাজ পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। জাপান স্বাধীনভাবে কী করতে পারে এবং আইনি কাঠামোর মধ্যে কী করা যেতে পারে তা আমরা পরীক্ষা করে দেখছি।’


অন্যদিকে ফ্রান্স জানিয়েছে, তারা আন্তর্জাতিক মিশনের মাধ্যমে জাহাজ পাহারা দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছে, তবে তা যুদ্ধ থামার পর। জার্মানি এই পরিকল্পনার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। তারা সরাসরি এই যুদ্ধের অংশ হতে চায় না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে।


ইরান কার্যকরভাবে সংকীর্ণ এই জলপথটি অবরোধ করে রেখেছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ভারতে বসে রাজনীতি করতে পারবেন না হাসিনা, জানাল মোদি সরকার

মোদি সরকারকে সিজেপি প্রতিষ্ঠাতার হুঁশিয়ারি, ‘কথা না শুনলে সরকারই বদলে দেব’

‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার’

মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, একাধিক যুদ্ধবিমান ধ্বংস

ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

‘ট্রাম্প কার্ড’ কি আর কাজে লাগছে না নেতানিয়াহুর?

‘ট্রাম্প কার্ড’ কি আর কাজে লাগছে না নেতানিয়াহুর?

সর্বাধিক পঠিত

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসা অনিশ্চিত মোদির

যে শর্তে হরমুজ প্রণালি খুলে দিল ইরান

নতুন বছরে বাড়লো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা!

ইরানে হামলা চালিয়ে মিসাইল সংকটে যুক্তরাষ্ট্র: ইইউ

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত

নেপালে ভয়াবহ সহিংসতা-মসজিদে ভাঙচুর, সীমান্ত বন্ধ করলো ভারত

শ্রীলঙ্কায় গণ-অভ্যুত্থানে গণপিটুনিতে হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদণ্ড

ইরানে হামলা যুক্তরাজ্য সমর্থন না দেওয়ায় ট্রাম্প: ‘সম্পর্ক আগের মতো নেই’

হরমুজ প্রণালী পাহারায় মিত্রদের পাশে পাচ্ছেন না ট্রাম্প