নেকমরদে তেল সংকট: তিন দিন ধরে বন্ধ দুটি পাম্প, বিপাকে চালকরা

Post Image

ঠাকুরগাঁওয়ের নেকমরদ এলাকায় টানা তিন দিন ধরে দুটি তেলের পাম্প বন্ধ থাকায় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। শুক্রবার (১৩ মার্চ) পর্যন্ত পাম্প দুটি বন্ধ থাকায় এলাকায় জ্বালানি সংকট দেখা দিয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে পাম্প দুটিতে তেল সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চালকেরা পাম্পে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। শুক্রবার সন্ধ্যায়ও একাধিক চালক পাম্পে গিয়ে অপেক্ষা করেন। পরে পাম্প কর্তৃপক্ষ তাদের জানান, পাম্পে কোনো তেল মজুত নেই।


এদিকে পাম্প দুটি বন্ধ থাকায় অনেকেই আশপাশের খোলা বাজারে তেল খুঁজতে গেলে সেখানেও জ্বালানি পাওয়া যাচ্ছে না। তবে দুই-একটি দোকানে সীমিত পরিমাণে তেল পাওয়া গেলেও তা বিক্রি করা হচ্ছে অনেক বেশি দামে।


স্থানীয়দের অভিযোগ, খোলা বাজারে প্রতি লিটার তেল ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি করা হচ্ছে, যা স্বাভাবিক দামের তুলনায় অনেক বেশি।


এ অবস্থায় নেকমরদ বাজার ও আশপাশের এলাকার চালকেরা চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মোটরসাইকেল চালকদের দুর্ভোগ বেড়েছে। দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

চাপ না নিতে পেরে দ্রব্যের দাম বাড়াতে হতে পারে: অর্থমন্ত্রী

হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: স্বাস্থ্যমন্ত্রী

জ্বালানির চাহিদা মেটাতে ডিজেল-অকটেন আমদানি করবে সরকার

ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বিসিবি সভাপতি

দেশের অগ্রযাত্রায় ধর্মকে পুঁজি করে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

কার্যকরের আগেই সিন্ডিকেটের কবলে সুপ্রিম কোর্ট সচিবালয়

ড. ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান নাহিদের

কাজাখস্তান থেকে ১ লাখ টন ডিজেল, সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজি আসছে

সর্বাধিক পঠিত

জেনারেল মইনকে চাকরির নিশ্চয়তা দেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুখার্জি

বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে নৌবাহিনীর বাৎসরিক মহড়া সমাপ্ত

আনুপাতিক নাকি আসনভিত্তিক, কোন পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বণ্টন

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

গুমের মামলায় সেনা কর্তকর্তাদের পক্ষে লড়বেন না ব্যারিস্টার সরোয়ার

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি, বিজিবি মোতায়েন

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত আজ থেকে শুরু

এক জেলাতেই প্রবাসী ভোটার ২০ হাজার

জুবাইদা রহমান কাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন : মাহদী আমিন