সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম

Post Image


সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংসদে সরকারি দল বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ ও পুরোনো রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে।


বুধবার (১১ মার্চ) রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে এনসিপির রংপুর বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।


নাহিদ ইসলাম বলেন, ‘আগামী দিন থেকে শুরু হবে সংবিধান সংস্কার পরিষদের যাত্রা। সরকারি দল সংবিধান সংস্কারের শপথ নিতে সম্মত হবে বলে আশা করছি। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে দেশের মানুষ জানে কারা প্রতিবন্ধকতা তৈরি করছে। তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।’


‘হ্যাঁ ভোটের পক্ষে জনগণ রায় দিয়েছে। সেই হ্যাঁ ভোটকে কার্যকর করা সংসদ সদস্যদের অন্যতম দায়িত্ব। সেই দায়িত্ব পালনের জন্য আমরা সংসদে যাচ্ছি। দেশকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত করার জন্য সংসদে যাচ্ছি,’ যোগ করেন তিনি।


এনসিপির আহ্বায়ক বলেন, ‘আন্তর্জাতিকভাবে যুদ্ধ চলছে। আমাদের দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। এই সময় ঐক্য না থাকলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। সরকার একাই দেশ পরিচালনা করতে পারবে না। জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’


তিনি আরও বলেন, আমাদের মা-বোনদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। দেশে শিশুদের হত্যা, নারীদের ধর্ষণ করা হচ্ছে। এসব ঘটনায় অপরাধীদের বিচার করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশে স্বৈরতন্ত্রের উদ্ভব হয়েছিল। যে সব জায়গায় মা-বোনদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। বিরোধীদলকে কথা বলতে দিতে হবে। গণভোটের অঙ্গীকার জাতীয় সংসদে সরকার ও বিরোধীদলকে মিলে বাস্তবায়ন করতে হবে।


এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিকুর রহমান মোজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম

সিদ্ধিরগঞ্জে কৃষক দল নেতার বাড়িতে আওয়ামী লীগের হামলা

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে সবাইকে সোচ্চার হতে হবে: নাহিদ

হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

আমরা জুলাই সংস্কারের পুরো প্যাকেজ বাস্তবায়ন চাই: জামায়াত আমির

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: তাহের

ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনের পথে চ্যালেঞ্জ ও আমাদের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

সর্বাধিক পঠিত

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ফজলুর রহমান বিষ খাবেন এটা প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি

এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করে না: সারজিস

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আপনার সম্মান আপনি নষ্ট করবেন

‘ব্যাংক লুটের টাকায় ককটেল কিনছে আ.লীগ’

‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ স্লোগানে নিজেদের প্রস্তুত করতে হবে’

আ.লীগের ভাইয়েরা ভালো আছেন, চুপচাপ থাকলে আরো ভালো থাকবেন

গণভোটে সংবিধান সংশোধন করা যাবে না: সালাহউদ্দিন