সিদ্ধিরগঞ্জে কৃষক দল নেতার বাড়িতে আওয়ামী লীগের হামলা

Post Image


নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের বসতবাড়িতে আওয়ামী লীগ সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরদিন ১১ মার্চ সিদ্ধিরগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন ফয়সালের ছোট ভাই রায়হাতুল মাহমুদ। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ আরো ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

‎এর আগে গত মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাগপাড়া এলাকায় কৃষক দল নেতার বসতবাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।


আসামীরা হলো একই এলাকার দেলোয়ার হোসেন ভূঁইয়া (৬০), ইরফান ভূঁইয়া (২৭), ইয়ার হোসেন ভূঁইয়া (৫৮), ইমন ভূঁইয়া (২৫), মেজবা ভূঁইয়া (৩১), আক্তার হোসেন ভূঁইয়া (৩৫), ফয়সাল ভূঁইয়া (৩০), রেজাউল করিম (৪৮), শিমুল হোসেন গিট্টু (২৯), মনির ভূঁইয়া (৪৭), আলাল ভূঁইয়া (৩৮), তৌহিদ ভূঁইয়া (৪০), জনি হোসেন (৩০), মনির ওরফে সুটার মনির (৪০), সোহেল (২৮), আলাউদ্দিন (৩৫), মো. ফারুক (৫২), মৌসুমী ভূঁইয়া (৫০), সিনহা আফরিন ভূঁইয়াসহ (২২) অজ্ঞাত আরো ২০/২৫ জন।

‎মামলায় উল্লেখ করা হয়, সজীব কাজী নামে কৃষক দল নেতা সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের রাজনৈতিক এক সহযোগীকে পূর্বশত্রুতার জের ধরে মঙ্গলবার দুপুরে মারধর করে আসামিরা। খবর পেয়ে ফয়সাল গিয়ে তাকে উদ্ধার করে। এর জের ধরে রাত অনুমান সাড়ে ১০টায় আসামিরা ফয়সালের বাড়িতে হামলা-ভাঙচুর চালায়।


এ সময় আসামিরা মামলার বাদীকে মারধর করে আহত করে।


‎‎নারয়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল বলেন, আসামিরা সবাই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দোসর। তাদের অনেকের বিরুদ্ধে জুলাইয়ের হত্যা মামলাও রয়েছে। আসামিদের এমন ন্যক্কারজনক কর্মকাণ্ডে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।


এদিকে মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন ভূঁইয়া হামলার কথা অস্বীকার করে বলেন, বেশ কিছুদিন ধরে ফয়সাল ও তার লোকজন আমার ড্রেজারের ব্যবসা থেকে চাঁদা দাবি করে আসছে। মঙ্গলবার থানায় এ বিষয়ে অভিযোগ দিয়ে আসার পথে তার বাহিনী আমাদের ওপর হামলা চালায়। এতে আমার ভাতিজা ফয়সাল, মেজবা ও আকাশ গুরুতর আহত হয়। আমাদের অভিযোগ প্রতিহত করতেই তারা হামলার মিথ্যা নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে।


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, কৃষক দল নেতার বাড়িতে হামলার ঘটনায় আসামীদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম

সিদ্ধিরগঞ্জে কৃষক দল নেতার বাড়িতে আওয়ামী লীগের হামলা

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে সবাইকে সোচ্চার হতে হবে: নাহিদ

হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

আমরা জুলাই সংস্কারের পুরো প্যাকেজ বাস্তবায়ন চাই: জামায়াত আমির

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: তাহের

ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনের পথে চ্যালেঞ্জ ও আমাদের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

সর্বাধিক পঠিত

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ফজলুর রহমান বিষ খাবেন এটা প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি

এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করে না: সারজিস

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আপনার সম্মান আপনি নষ্ট করবেন

‘ব্যাংক লুটের টাকায় ককটেল কিনছে আ.লীগ’

‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ স্লোগানে নিজেদের প্রস্তুত করতে হবে’

আ.লীগের ভাইয়েরা ভালো আছেন, চুপচাপ থাকলে আরো ভালো থাকবেন

গণভোটে সংবিধান সংশোধন করা যাবে না: সালাহউদ্দিন