ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের জামায়াত জোটের প্রার্থী মামুনুল হক।

বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে। এ আসনে জয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ।

এর আগে, ২৫-এর বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনালে গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এই বেঞ্চে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের সঙ্গে দেখা যায়, ‘২০০১ ইং সনের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ ইং সনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক ‘নির্বাচনী’ আবেদনপত্র; যেসব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হইবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করিবেন।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম

সিদ্ধিরগঞ্জে কৃষক দল নেতার বাড়িতে আওয়ামী লীগের হামলা

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে সবাইকে সোচ্চার হতে হবে: নাহিদ

হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

আমরা জুলাই সংস্কারের পুরো প্যাকেজ বাস্তবায়ন চাই: জামায়াত আমির

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: তাহের

ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনের পথে চ্যালেঞ্জ ও আমাদের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

সর্বাধিক পঠিত

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ফজলুর রহমান বিষ খাবেন এটা প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি

এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করে না: সারজিস

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আপনার সম্মান আপনি নষ্ট করবেন

‘ব্যাংক লুটের টাকায় ককটেল কিনছে আ.লীগ’

‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ স্লোগানে নিজেদের প্রস্তুত করতে হবে’

আ.লীগের ভাইয়েরা ভালো আছেন, চুপচাপ থাকলে আরো ভালো থাকবেন

গণভোটে সংবিধান সংশোধন করা যাবে না: সালাহউদ্দিন