হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

Post Image

ইরানের বিরুদ্ধে কড়া হুমকি দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি।

সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, যদি ইরান গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তবে যুক্তরাষ্ট্র “মৃত্যু, আগুন এবং ক্রোধ” দিয়ে জবাব দেবে।

এর প্রতিক্রিয়ায় লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তা প্রকাশ করেন। তিনি বলেন, “হরমুজ প্রণালী হয় সবার জন্য শান্তি ও সমৃদ্ধির পথ হবে, অথবা যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগের পথ হয়ে উঠবে।”

তিনি ফার্সি, ইংরেজি, রুশ, আরবি, ফরাসি ও চীনা—মোট ছয়টি ভাষায় একই বার্তা প্রকাশ করেন।

সোমবার আরও এক বিবৃতিতে লারিজানি পুনরায় সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র এবং ইসরাইল ইরানের ওপর তাদের আক্রমণ অব্যাহত রাখে, তবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে।

এদিকে ফ্রান্স লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখতে দুটি ফ্রিগেট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে একটি সংবাদ প্রকাশিত হলে তাতেও প্রতিক্রিয়া জানান লারিজানি। তিনি বলেন, “এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রজ্বলিত সংঘাতের মধ্যে হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।”

তিনি আরও যোগ করেন, “বিশেষ করে যখন এমন পক্ষগুলো জড়িত থাকে, যারা এই যুদ্ধকে সমর্থন করেছে এবং এর উত্তেজনা বাড়াতে ভূমিকা রেখেছে।”

মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: সিডল ইস্ট আই

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ ইসলাম

সিদ্ধিরগঞ্জে কৃষক দল নেতার বাড়িতে আওয়ামী লীগের হামলা

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে সবাইকে সোচ্চার হতে হবে: নাহিদ

হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

আমরা জুলাই সংস্কারের পুরো প্যাকেজ বাস্তবায়ন চাই: জামায়াত আমির

সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নেই: তাহের

ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনের পথে চ্যালেঞ্জ ও আমাদের করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

সর্বাধিক পঠিত

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ফজলুর রহমান বিষ খাবেন এটা প্রমাণে দাঁড়িপাল্লায় ভোট দিন: শিবির সভাপতি

এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করে না: সারজিস

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আপনার সম্মান আপনি নষ্ট করবেন

‘ব্যাংক লুটের টাকায় ককটেল কিনছে আ.লীগ’

‘নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ’ স্লোগানে নিজেদের প্রস্তুত করতে হবে’

আ.লীগের ভাইয়েরা ভালো আছেন, চুপচাপ থাকলে আরো ভালো থাকবেন

গণভোটে সংবিধান সংশোধন করা যাবে না: সালাহউদ্দিন