ট্রাম্পের যুদ্ধ শেষের আভাসে তেলের দাম কমলো প্রায় ৯ শতাংশ

Post Image

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দ্রুত শেষ হতে পারে— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ইঙ্গিতের পর বিশ্ববাজারে তেলের দামে বড় পতন দেখা গেছে। মঙ্গলবার (১০ মার্চ) এশিয়ার প্রাথমিক লেনদেনে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম প্রায় ৯ শতাংশ পর্যন্ত কমেছে। তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় দাম এখনও উল্লেখযোগ্যভাবে বেশি।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, মঙ্গলবার এশিয়ার প্রাথমিক লেনদেনে বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ৮ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৫০ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দামও প্রায় ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৬০ ডলারে দাঁড়ায়।

তবে বর্তমান দাম এখনো সংঘাত শুরুর সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করার পরই তেলের দামে এই পতন দেখা গেছে।


এদিকে তেলের দাম কমে যাওয়ার প্রভাব এশিয়ার শেয়ারবাজারেও ইতিবাচকভাবে পড়েছে। প্রাথমিক লেনদেনে জাপানের নিক্কেই ২২৫ সূচক প্রায় ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচকও ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করে এশিয়ার অনেক দেশ। তাই তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে এ অঞ্চলের শেয়ারবাজার বড় ধাক্কা খেয়েছিল।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আরো ৪০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

রিজার্ভ ৩৪.২২ বিলিয়ন ডলার,রেমিট্যান্স বেড়েছে প্রায় ২০ শতাংশ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৩৩ বিলিয়ন ডলার

ফের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে

ভারত থেকে আসছে ৭ হাজার টন ডিজেল

সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

সরকারের ৫২ দিনে ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি টাকা

আজ থেকে বাড়ল জ্বালানি তেলের সরবরাহ

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

গভর্নরের পদত্যাগ দাবিতে বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

জ্বালানি তেলের দাম বাড়ার আতঙ্কে পাম্পে ভিড়

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ডিসেম্বরে

এস আলমের হাতে ইসলামীসহ ৫ ব্যাংকের মালিকানা ফেরাতে মতিঝিলে অবস্থান

বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকরা পাবেন ২০ মোটর সাইকেল

রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ

রাজধানীতে জ্বালানি তেলের সংকট, বন্ধ বেশ কয়েকটি পাম্প

আজ বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট