বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও সরঞ্জাম ভারতে পাচারকালে স্টোরকিপার আটক

Post Image


কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কুরিয়ারের মাধ্যমে পাচারকালে ফারুক নামের এক স্টোরকিপারকে আটক করেছে পুলিশ।


তার কাছ থেকে ৪০ হাজার পিস মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওজন মাপার যন্ত্র (ওয়েট মেশিন) উদ্ধার করা হয়েছে।


সোমবার (৯ মার্চ) রাত ৮টার দিকে রৌমারী শহরের একটি কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও সরঞ্জামসহ ফারুককে আটক করা হয় তিনি আরও জানান, জব্দ করা মালামাল থানায় নিয়ে আসা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'এ ঘটনায় জড়িতের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আরো ৪০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

রিজার্ভ ৩৪.২২ বিলিয়ন ডলার,রেমিট্যান্স বেড়েছে প্রায় ২০ শতাংশ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৩৩ বিলিয়ন ডলার

ফের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে

ভারত থেকে আসছে ৭ হাজার টন ডিজেল

সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

সরকারের ৫২ দিনে ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি টাকা

আজ থেকে বাড়ল জ্বালানি তেলের সরবরাহ

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

গভর্নরের পদত্যাগ দাবিতে বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

জ্বালানি তেলের দাম বাড়ার আতঙ্কে পাম্পে ভিড়

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ডিসেম্বরে

এস আলমের হাতে ইসলামীসহ ৫ ব্যাংকের মালিকানা ফেরাতে মতিঝিলে অবস্থান

বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকরা পাবেন ২০ মোটর সাইকেল

রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ

রাজধানীতে জ্বালানি তেলের সংকট, বন্ধ বেশ কয়েকটি পাম্প

আজ বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট