চাপে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ

ফের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে

Post Image

খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই পণ্যের দাম বাড়ায় এক মাসের ব্যবধানে ৯ শতাংশ ছাড়াল সার্বিক মূল্যস্ফীতি। গত এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে।

টানা কয়েক মাস বেড়ে গত ফেব্রুয়ারিতে ৯ শতাংশের ঘরে পৌঁছে যাওয়া মূল্যস্ফীতির হার এক মাসের ব্যবধানে মার্চে এসে ৮ শতাংশের ঘরে নেমে এসেছিল। এবার এপ্রিলে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সেই মূল্যস্ফীতি গিয়ে দাঁড়াল ৯.০৪ শতাংশে।

বুধবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএসের হালনাগাদ তথ্য অনুযায়ী, এক মাস আগে, অর্থাৎ মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৭১ শতাংশ। ফেব্রুয়ারিতে ছিল ৯.১৩ শতাংশ।

৯.০৪ শতাংশ মূল্যস্ফীতির হার দিয়ে বোঝায় যে, গত বছর এপ্রিল মাসে যেসব পণ্য বা সেবা ১০০ টাকায় মিলেছে, তা চলতি বছরের এপ্রিলে পেতে খরচ করতে হয়েছে ১০৯ টাকা ০৪ পয়সা।

মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য বলছে, এপ্রিল মাসে খাদ্যপণ্যে ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই দাম বেড়েছে, তাও বড় ব্যবধানে।

এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৩৯ শতাংশে, যা মার্চে ছিল ৮.২৪ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে এপ্রিলে দাঁড়িয়েছে ৯.৫৭ শতাংশে, যা মার্চে ছিল ৯.০৯ শতাংশ। খাদ্যপণ্যের দাম বাড়তে থাকায় টানা চতুর্থ মাস মূল্যস্ফীতি বেড়ে ফেব্রুয়ারি মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতির হার ৯.১৩ শতাংশে উঠেছিল।

মূল্যস্ফীতির এই হার গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ।

ওই সময় এ হার ছিল ৯.১৭ শতাংশ। মে মাসে তা কমে ৯.০৫ শতাংশ হয়েছিল। এরপর তা কমতে কমতে গত বছর অক্টোবর মাসে ৮.১৭ শতাংশে নেমে এসেছিল, যা ৩৯ মাসের মধ্যে সবচেয়ে কম।

কিন্তু এরপর থেকে মূল্যস্ফীতির ফের ঊর্ধ্বমুখী হয়। গত বছর নভেম্বরে ৮.২৯ শতাংশ এবং ডিসেম্বরে ৮.৪৯ শতাংশের পর জানুয়ারিতে এই হার ৮.৫৮ শতাংশে গিয়ে দাঁড়ায়।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আমানত ও মুনাফা যেকোনো সময় বিদেশে নেওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত এক বছরে বেড়েছে ৪১.৪৯ শতাংশ

সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

জুনের ১৬ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি ডলার

সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক

বিশ্বকাপে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ঢাকা মহানগরীতে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সর্বাধিক পঠিত

দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩২ বিলিয়ন ডলার

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৩.১৮ বিলিয়ন ডলার

ভারত থেকে আসছে ৭ হাজার টন ডিজেল

ফের কমেছে স্বর্ণের দাম, ভরি কত টাকা?

৫ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

সরকারের ৫২ দিনে ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি টাকা

আওয়ামী আমলের ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ

দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ