জ্বালানি তেলের দাম বাড়ার আতঙ্কে পাম্পে ভিড়

Post Image

দেশে জ্বালানি তেলের দাম বাড়তে পারে—এমন আতঙ্কে রাজধানীসহ বিভিন্ন স্থানের ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের ব্যাপক ভিড় দেখা গেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি নিতে দেখা যায় গাড়ি ও মোটরসাইকেল চালকদের।


রাজধানীর মহাখালী, বিজয় স্মরণীসহ নগরীর বিভিন্ন পাম্পে ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। অনেক চালক আতঙ্কে প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি কিনে রাখার চেষ্টা করেন। এতে অল্প সময়ের মধ্যেই কয়েকটি ফিলিং স্টেশনে অস্বাভাবিক চাপ তৈরি হয় এবং কোথাও কোথাও সাময়িকভাবে জ্বালানি শেষ হয়ে যাওয়ার মতো পরিস্থিতিও দেখা দেয়।


বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত ও বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির খবর ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবেই অনেকেই আগেভাগে বেশি করে জ্বালানি কিনতে পাম্পে ভিড় করছেন।


এদিকে সরকার বলছে, দেশে জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরিস্থিতি সামলাতে যানবাহনে তেল বিক্রির কোটা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।



এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেলের জন্য প্রতিদিন সর্বোচ্চ ২ লিটার এবং ব্যক্তিগত গাড়ির জন্য ১০ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহের সীমা নির্ধারণ করে দিয়েছে বিপিসি। এছাড়াও জিপ ও মাইক্রোবাসের ক্ষেত্রে ২০ থেকে ২৫ লিটার, পিকআপ ও লোকাল বাসে ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক ও কনটেইনার ট্রাকে ২০০ থেকে ২২০ লিটার ডিজেল দেওয়া যাবে।



তবে গুজব ছড়িয়ে পড়ায় হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে চাপ তৈরি হয়েছে। শুক্রবার ছুটির দিনেও তাই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় দেখা গেছে। পাম্প থেকে মূল রাস্তা পর্যন্ত চলে এসেছে গাড়ির লাইন। ফলে রাস্তায় তৈরি হয়েছে যানজট।



জ্বালানি বিশেষজ্ঞদের মতে, প্রকৃত ঘাটতির চেয়ে আতঙ্কজনিত অতিরিক্ত চাহিদাই পরিস্থিতিকে বেশি চাপের মধ্যে ফেলছে। অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে সংরক্ষণ করার চেষ্টা করছেন। এর ফলে সরবরাহ ব্যবস্থা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে এবং পাম্পে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।



বিপিসি সূত্র জানিয়েছে, ১-৪ মার্চ ডিজেল বিক্রি হয়েছে ৯৫ হাজার টন। যেখানে গত বছর একই সময়ে বিক্রি হয়েছে ৪৫ হাজার টন। অকটেন ও পেট্রোলের বিক্রিও বেড়েছে। 

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আওয়ামী আমলের ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন

আরো ৪০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

রিজার্ভ ৩৪.২২ বিলিয়ন ডলার,রেমিট্যান্স বেড়েছে প্রায় ২০ শতাংশ

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৩৩ বিলিয়ন ডলার

ফের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪ শতাংশে

ভারত থেকে আসছে ৭ হাজার টন ডিজেল

সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

সর্বাধিক পঠিত

গভর্নরের পদত্যাগ দাবিতে বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

জ্বালানি তেলের দাম বাড়ার আতঙ্কে পাম্পে ভিড়

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ডিসেম্বরে

বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া

এস আলমের হাতে ইসলামীসহ ৫ ব্যাংকের মালিকানা ফেরাতে মতিঝিলে অবস্থান

রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ

আজ বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকরা পাবেন ২০ মোটর সাইকেল

রাজধানীতে জ্বালানি তেলের সংকট, বন্ধ বেশ কয়েকটি পাম্প

দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩২ বিলিয়ন ডলার