আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না: ট্রাম্প

Post Image


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা তার অনুমোদন ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না।এর আগে ট্রাম্প এই নিয়োগে মতামত দেয়ার দাবি করেছিলেন এবং মোজতবা খামেনিকে ‘দুর্বল’ বলে আখ্যা দিয়েছিলেন।


রোববার এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতাকে আমাদের অনুমোদন নিতে হবে। যদি সে আমাদের অনুমোদন না পায়, তাহলে সে বেশিদিন টিকবে না।


তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, নতুন নেতা নির্বাচন সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব সিদ্ধান্ত এবং এতে অন্য কারো হস্তক্ষেপ মেনে নেয়া হবে না।


তিনি মিট দ্য প্রেস অনুষ্ঠানে বলেন, ট্রাম্পের উচিত চলমান যুদ্ধের জন্য মধ্যপ্রাচলের মানুষের কাছে ক্ষমা চাওয়া।


রাতভর অভিযানে ইসরাইল তেহরান ও আশপাশের জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে। একই সময়ে লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের পাঁচ কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরাইল।


ইরানের রাজধানী তেহরানের আশপাশে পাঁচটি তেল স্থাপনায় বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় তেল কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন।


ধোঁয়া ও জ্বলন্ত জ্বালানির গন্ধে শহরের বাতাস ভারী হয়ে গেছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে যে ধোঁয়া বিষাক্ত হতে পারে এবং মানুষকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।


একজন ৩৫ বছর বয়সী তেহরানবাসী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আগুন ১২ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলছে। বাতাসে শ্বাস নেয়া যাচ্ছে না। ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, তাদের কাছে এমন মজুদ রয়েছে যাতে মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র যুদ্ধ আরো ছয় মাস চালানো সম্ভব।


ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের পর ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের আকাশে একাধিক বিস্ফোরণ শোনা গেছে। জরুরি সেবা সংস্থা জানায়, এতে অন্তত ছয়জন আহত হয়েছে।


বিপ্লবী গার্ডের মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি বলেন, এখন পর্যন্ত ইরান প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তবে সামনে আরও উন্নত ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে।


এদিকে, সৌদি আরব জানিয়েছে, আল-খারজ প্রদেশে একটি প্রজেক্টাইল হামলায় দুইজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।


কুয়েত জানিয়েছে তাদের আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে হামলা হয়েছে এবং বাহরাইন বলেছে, তাদের একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বাহরাইনের বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফা বলেন, ইরানের এই হামলা ‘কোনোভাবেই ন্যায্যতা দেয়া যায় না’।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হরমুজ প্রণালিতে টোল আরোপ মেনে নেওয়া হবে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী বৈঠকে যা নিয়ে আলোচনা হতে পারে

ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠকের তারিখ নির্ধারণ

এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল

হরমুজ প্রণালিতে ফি আদায়ের ইঙ্গিত ইরানের

হরমুজ প্রণালি খোলায় চীনের প্রেসিডেন্ট ‘খুবই খুশি’: ট্রাম্প

আবারও হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

সর্বাধিক পঠিত

এবার আকাশসীমা বন্ধ করে দিল ইরান

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

নতুন সংঘর্ষ, পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি

গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ডোনাল্ড ট্রাম্প

নির্বাচনি সফরে সিলেট যাচ্ছেন জামায়াত আমির

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় নিহত ৩৫৭ ফিলিস্তিনি