ইরানকে রাশিয়ার সহায়তা দেয়ার খবরে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

Post Image

রাশিয়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে; এমন প্রতিবেদনের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। 

সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হেগসেথ বলেন, ‘কে কার সঙ্গে কথা বলছেন সে সম্পর্কে পুরোপুরি অবগত আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র সবকিছুই নজরে রাখছে।’প্রতিবেদন আল জাজিরার। 

হেগসেথ আরও বলেন, ‘হওয়া উচিত নয়, এমন কিছু যদি প্রকাশ্যে বা গোপন যোগাযোগের মাধ্যমে হোক; আমরা সেটি মোকাবিলা করছি এবং দৃঢ়ভাবে মোকাবিলা করছি।’

এর আগে, একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাসহ তিনটি সূত্র সিবিএস নিউজকে জানায়, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান ও গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য তেহরানকে সরবরাহ করছে রাশিয়া। 

সংবাদমাধ্যমটির প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানি সরকার ও তাদের সামরিক সক্ষমতার ওপর হামলা অব্যাহত রেখেছে, তখন রাশিয়া প্রথমবারের মতো ইরানকে এ ধরনের গোয়েন্দা সহায়তা দিচ্ছে বলে জানা গেছে। এর আগে ওয়াশিংটন পোস্ট এ সহায়তার বিষয়টি প্রথম প্রকাশ করে।

শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়া সরকার ইরানের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে রয়েছে। সেদিনের ব্রিফিংয়ে ইরান প্রসঙ্গে এটিই ছিল তার একমাত্র মন্তব্য।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেন, রাশিয়া ও চীন ইরানকে রাজনৈতিকভাবে এবং অন্যান্য উপায়েও সহায়তা করছে। তবে গোয়েন্দা তথ্য সহায়তার বিষয়ে প্রশ্নের জবাবে পেসকভ কোনো মন্তব্য করতে রাজি হননি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইরানকে রাশিয়ার সহায়তা দেয়ার খবরে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

মার্কিন বিনিয়োগ প্রত্যাহারের ভাবনায় সৌদি, কুয়েত ও আমিরাত

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রাণ গেল দুই পাইলটের

ইরানে হামলা চালিয়ে মিসাইল সংকটে যুক্তরাষ্ট্র: ইইউ

নেপালে গণঅভ্যুত্থানকারীরা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পথে

মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি ইরানের

আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল

সীমান্তে বাস করা ইসরায়েলিদের এলাকা খালি করতে বলল হিজবুল্লাহ

সর্বাধিক পঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

হাদির মৃত্যুর কারণ অনুসন্ধানে দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘের

‘এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের

পাকিস্তানে ব্যাপক সংঘর্ষে ২২ সেনাসহ ২৫৫ জন নিহত

এপস্টেইন কাণ্ডে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে রাজি ক্লিনটন দম্পতি

ভারতের মহারাষ্ট্রে অমুসলিমকে হজ কমিটির প্রধান নিয়োগে ক্ষোভ

ফের যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান-আফগানিস্তান

ইরানে হামলা হলে শুরু হবে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ: খামেনি

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে

সব জায়গায়ই ভূত দেখেন নেতানিয়াহু, মার্কিন কর্মকর্তার কটাক্ষ