সব জায়গায়ই ভূত দেখেন নেতানিয়াহু, মার্কিন কর্মকর্তার কটাক্ষ

Post Image

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘সব জায়গায়ই ভূত দেখেন’ বলে কটাক্ষ করেছেন এক মার্কিন কর্মকর্তা।

সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিষয়ে এই কটাক্ষ করলেন মার্কিন ওই কর্মকর্তা।

সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বড় দুই মার্কিন কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, ইসরায়েল কয়দিন পরপরই সিরিয়ার অভ্যন্তরে হামলা করছে। এটি এই অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। একইসাথে তেল আবিব ও দামেস্কের মাঝে যে শান্তি চুক্তি হওয়ার আশা করা হচ্ছে, তা ক্রমেই ম্লান করে দিচ্ছে।

তাদের একজন নেতানিয়াহুর দিকে ইঙ্গিত করে বলেন, আমরা বরাবরই তাকে বুঝানোর চেষ্টা করে যাচ্ছি। তিনি যেন এসব অভিযান বন্ধ রাখেন। কারণ, এটি যদি চলতে থাকে, তাহলে একদিন এসব অভিযান তারই বিনাশ ডেকে আনবে।

তিনি আরও বলেন, নেতানিয়াহু যদি তার বর্তমান রাজনৈতিক নীতি ধরে রাখেন, তাহলে ইসরায়েল বড় ধরনের একটি কূটনৈতিক সুযোগ হাতছাড়া করে ফেলবে। এতে নতুন সিরিয়া তাদের অন্যতম শত্রুতে পরিণত হবে।

অন্য কর্মকর্তা বলেন, ইসরায়েল সিরিয়াকে বুঝতে ভুল করছে। সিরিয়া ও লেবানন এক নয়। এছাড়া সিরিয়া এখন ইসরায়েলের সাথে সমস্যায় জড়াতেও চায় না। কিন্তু নেতানিয়াহুর সমস্যা হলো, তিনি সব জায়গায় ভূত দেখেন।

ওই কর্মকর্তারা বলেন, নেতানিয়াহুর সিরিয়ার বিরুদ্ধে এযাবৎ যেসব অভিযান চালিয়েছেন, এতে এমনিতেই সিরিয়া ও ইসরায়েলের মাঝে শান্তি চুক্তির বিষয়ে প্রভাব পড়েছে। তবে ওয়াশিংটন চেষ্টা করে যাচ্ছে, যেন দ্রুতই দামেস্ককে আবরাহাম চুক্তির আওতায় নিয়ে আসা যায়।সূত্র: এক্সিওস 

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই