ইরানে হামলা হলে শুরু হবে পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ: খামেনি

Post Image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায়, তার ফলাফল হবে পুরো মধ্যপ্রাচল জুড়ে একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ। পশ্চিমা গণমাধ্যমে তাঁর আত্মগোপনের গুঞ্জনের মাঝেই সোমবার (২ ফেব্রুয়ারি) প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রণতরী মোতায়েন প্রসঙ্গে খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ইঙ্গিত করে বলেন, “যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বারবার যুদ্ধজাহাজ পাঠানোর হুমকি দিচ্ছে, তবে ইরানের জনগণ এসব সামরিক প্রদর্শনে ভয় পায় না। ইরানি জাতি এই ধরনের চাপ বা হুমকিতে বিচলিত হয় না এবং ন্যায্য প্রতিরোধে তারা কখনো ভয় পায় না।”

তিনি আরও বলেন, “ইরান কখনো সংঘাতের সূচনাকারী নয়। কিন্তু আমাদের ওপর হামলা হলে জবাব হবে কঠোর ও নির্ধারক। এবার যদি যুদ্ধ শুরু হয়, তা সীমিত থাকবে না—বরং পুরো অঞ্চলকে জড়িয়ে পড়বে।”

এই তীব্র উত্তেজনার মধ্যে কূটনৈতিক সমাধানের ইঙ্গিতও দিয়েছেন তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি লারিজানি জানিয়েছেন, চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হরমুজ অবরোধে তেলের আরও বাড়ল দাম

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ বছর বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র

দ্বিতীয় দফার যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজক হতে চায় পাকিস্তান

পোপকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য ট্রাম্পের, ক্ষিপ্ত ইতালির প্রধানমন্ত্রী

হরমুজ অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে না ন্যাটো

ইরানের উপসাগরীয় বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু

অস্ট্রেলিয়ায় ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কয়েল

২১ ঘণ্টার বৈঠকে ১২ বার ট্রাম্পকে ফোন করেছিলেন ভ্যান্স

সর্বাধিক পঠিত

কুমিল্লা ১০ আসনে গণভোটের এম্বাসাডর হলেন এনসিপি নেতা শিশির

ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ সৌদি আরব, তুরস্কসহ আরও ৭ দেশ

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

এবার আকাশসীমা বন্ধ করে দিল ইরান

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

নতুন সংঘর্ষ, পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি

গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ডোনাল্ড ট্রাম্প

নির্বাচনি সফরে সিলেট যাচ্ছেন জামায়াত আমির