ছাত্রশিবিরের উদ্যোগে দেড় শতাধিক হাফেজে কুরআনকে সংবর্ধনা

Post Image


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখার পক্ষ থেকে দেড় শতাধিক হাফেজে কুরআনকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। রাজধানীর আব্দুল্লাহ আল তাহির মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম।


​প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, "কুরআন কেবল তিলাওয়াতের জন্য নয়, বরং এটি মানবজীবনের পূর্ণাঙ্গ জীবনবিধান। হাফেজে কুরআনরা সমাজ পরিবর্তনের কারিগর। কুরআনকে বুঝে পড়ে সমাজে মানুষকে বুঝানো, হাফেজে কুরআনদের অন্যতম দায়িত্ব।”


তিনি আরও বলেন, “নৈতিক অবক্ষয়ের এই যুগে কুরআনকে বুকে ধারণ করে তারা সুন্দর ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।" 


​ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইমের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি আব্দুল্লাহ আল মায়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


​সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম সাইম বলেন, "অনেক হাফেজ কুরআন চর্চা না করে, একটা পর্যায়ে গিয়ে ভুলে যায়। কুরআনের চর্চা বাড়াতে। তবেই আমাদের আজকের অনুষ্ঠান সার্থকতা পাবে।"


​অনুষ্ঠান শেষে মেধাবী হাফেজদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরিশেষে, কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ছাত্রশিবিরের উদ্যোগে দেড় শতাধিক হাফেজে কুরআনকে সংবর্ধনা

জামায়াতের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরে বৈঠক

পদ হারানোর পর ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল

আমাদের সামনে আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে: নাহিদ ইসলাম

ছাত্রদল থেকে তানভীর বারী হামিমকে অব্যাহতি

নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করলেন আসিফ মাহমুদ

পেশাজীবীদের সম্মানে জামায়াতের মহিলা বিভাগের ইফতার মাহফিল

কৃষি ও শিল্প মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা

সর্বাধিক পঠিত

জুলাই সনদ বাস্তবায়নে শহিদ পরিবারদের নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

ঢাকার ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন

হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত

নারীদের আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেব: আখতার হোসেন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবিরের দোয়া মাহফিল