পদ হারানোর পর ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল

Post Image

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদ হারানোর পর এক ফেসবুক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।


বুধবার (৪ মার্চ) কেন্দ্রীয় ছাত্রদল তাকে সাময়িক অব্যাহতি দেওয়ার পর দেওয়া ওই পোস্টে তিনি জানান, পদ না থাকলেও দলের কর্মী হিসেবে পরিচয় দিতেই তিনি গর্ববোধ করেন।


হামিম তাঁর পোস্টে লেখেন, ২০১২ সালে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে ২০১৭ সালে কলেজ জীবন পর্যন্ত কোনো পদ ছাড়াই তিনি ছাত্রদলের রাজনীতি করেছেন। 


বর্তমান সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘জানতে পারলাম, কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আমি এ দলের একজন কর্মী, এতটুকু পরিচয়ই আমার জন্য প্রচণ্ড গর্বের, আলহামদুলিল্লাহ।’


পদ হারানোর পরও দলের প্রতি অনুগত থাকার এমন বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।


এর আগে একই দিনে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে হামিম ছাড়াও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব মো. মাহদীজ্জামান জ্যোতিকেও সাময়িক অব্যাহতি দেওয়ার তথ্য জানানো হয়। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় সংসদ এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ছাত্রশিবিরের উদ্যোগে দেড় শতাধিক হাফেজে কুরআনকে সংবর্ধনা

জামায়াতের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরে বৈঠক

পদ হারানোর পর ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল

আমাদের সামনে আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে: নাহিদ ইসলাম

ছাত্রদল থেকে তানভীর বারী হামিমকে অব্যাহতি

নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করলেন আসিফ মাহমুদ

পেশাজীবীদের সম্মানে জামায়াতের মহিলা বিভাগের ইফতার মাহফিল

কৃষি ও শিল্প মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা

সর্বাধিক পঠিত

জুলাই সনদ বাস্তবায়নে শহিদ পরিবারদের নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

ঢাকার ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন

হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত

নারীদের আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেব: আখতার হোসেন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবিরের দোয়া মাহফিল