পেশাজীবীদের সম্মানে জামায়াতের মহিলা বিভাগের ইফতার মাহফিল

Post Image


পেশাজীবী নারীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মহিলা বিভাগ। রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের নারী পেশাজীবীরা অংশ নেন।


সভাপতির বক্তব্যে মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা ঘরে-বাইরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি রমজান মাসকে আত্মসংযম, আত্মিক পরিশুদ্ধতা ও নৈতিকতার প্রশিক্ষণের সময় হিসেবে উল্লেখ করেন।


ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সমাজের বিভিন্ন স্তরের নারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিম আর্লি, ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হসেনা পাশা এবং জাতীয় পর্যবেক্ষক কমিটির সদস্য রেহানা সালাম।


মনিরা শারমিন নারী নির্যাতন প্রতিরোধে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানান এবং নির্বাচনি প্রচারণায় জামায়াতের মহিলা বিভাগের কার্যক্রমের প্রশংসা করেন। ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন। জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সহিংস আচরণের নিন্দা জানান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ছাত্রশিবিরের উদ্যোগে দেড় শতাধিক হাফেজে কুরআনকে সংবর্ধনা

জামায়াতের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরে বৈঠক

পদ হারানোর পর ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল

আমাদের সামনে আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে: নাহিদ ইসলাম

ছাত্রদল থেকে তানভীর বারী হামিমকে অব্যাহতি

নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করলেন আসিফ মাহমুদ

পেশাজীবীদের সম্মানে জামায়াতের মহিলা বিভাগের ইফতার মাহফিল

কৃষি ও শিল্প মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা

সর্বাধিক পঠিত

জুলাই সনদ বাস্তবায়নে শহিদ পরিবারদের নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

ঢাকার ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন

হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত

নারীদের আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেব: আখতার হোসেন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবিরের দোয়া মাহফিল