আমাদের সামনে আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে: নাহিদ ইসলাম

Post Image


দেশ গণতন্ত্র থেকে আবারও একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে কি না এমন প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।


বুধবার (৪ মার্চ) সিলেট নগরের হিল ভিউ কনভেনশন সেন্টারে এনসিপি আয়োজিত সিলেট বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকে স্বেচ্ছাচারী নিয়োগ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কার্যক্রম নিয়েও নানা প্রশ্ন উঠেছে। তার দাবি, এসব প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বাড়ছে।


তিনি আরও বলেন, আমাদের সামনে আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তবে এবার আমরা ভুল করতে চাই না। পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাই। আমরা একটি গণঅভ্যুত্থান করেছি, কিন্তু পরবর্তী করণীয় নির্ধারণে অনেক ভুল করেছি। সেই ভুলের ফলেই আজ দেশের এই বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং ছাত্রশক্তির সদস্যসচিব আবু বকর মজুমদারসহ দলটির কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতারা।


এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সিলেট বিভাগীয় নেতারাও উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ছাত্রশিবিরের উদ্যোগে দেড় শতাধিক হাফেজে কুরআনকে সংবর্ধনা

জামায়াতের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরে বৈঠক

পদ হারানোর পর ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল

আমাদের সামনে আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে: নাহিদ ইসলাম

ছাত্রদল থেকে তানভীর বারী হামিমকে অব্যাহতি

নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করলেন আসিফ মাহমুদ

পেশাজীবীদের সম্মানে জামায়াতের মহিলা বিভাগের ইফতার মাহফিল

কৃষি ও শিল্প মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা

সর্বাধিক পঠিত

জুলাই সনদ বাস্তবায়নে শহিদ পরিবারদের নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

ঢাকার ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন

হাসিনাকে উদ্ধারে বিমানঘাঁটি ও কমান্ডো প্লাটুন প্রস্তুত রেখেছিল ভারত

নারীদের আক্রমণ করলে গাছে ঝুলিয়ে দেব: আখতার হোসেন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবিরের দোয়া মাহফিল