আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু

Post Image


সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ আহমদ। তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়।


গতকাল শনিবার সন্ধ্যায় ইফতারের পর কাজে বের হলে বিস্ফোরণে মৃত্যু হয় তার। 


সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা চালানোর পর থেকে সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক, একজন পাকিস্তানের ও একজন নেপালের নাগরিক। এসব হামলার ঘটনা আহত হয়েছেন কমপক্ষে ৫৮ জন।


প্রত্যক্ষদর্শীরা জানায়, সালেহ আহমেদ ইফতার শেষে জরুরি খাদ্য পানীয় সরবরাহের কাজে বের হন। তার সঙ্গে আরো একজন সহকর্মী ছিলেন। হঠাৎ আকাশে আগুনের মতো উজ্জ্বল একটি বস্তু দেখা যায়। মুহূর্তেই বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা।


পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সালেহ আহমেদ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল।


পরে সিভিল ডিফেন্স ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিয়ন্ত্রণে নেয় এবং তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠায়। আজ রবিবার সকালে অনানুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।


নিহত সালেহ আহমেদ দীর্ঘদিন ধরে প্রবাসে কাজ করছিলেন।


দেশে তাঁর মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন তিনি। সালেহ আহমেদের চাচাতো ভাই মাহবুব আলম চৌধুরী বলেন, গতকাল সন্ধ্যায় তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে। তবে কী কারণে মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। তাঁর মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির

দাওয়াত খেতে যাওয়ার পথে ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন মান্না, গয়েশ্বর রায়

মক্কা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের তিন সাফল্য

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

ইউনূস, আসিফ, নাহিদ ও হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ

নতুন সরকারের প্রতি অগ্রিম শুভ কামনা জ্বালানি উপদেষ্টার

যেভাবে উদ্ধার হলো ১০ হাজার লিটার ডিজেল

জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু

পুনরায় বিসিবির পদ ফিরে পেলেন নাজমুল ইসলাম

খালেদা জিয়া, ডা. জাফরুল্লাহ্সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক