সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Post Image

সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনা হবে এবং সংশোধিত ওই বিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বিষয়ে জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রায় ৩৫ বছর পর দেশে সাংবিধানিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এবারের নির্বাচনে বিরোধী দলেরও প্রার্থী রয়েছে। তার মতে, এভাবেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত।  এর মাধ্যমে দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার সুযোগ দেখতে পাবে।

সালাহউদ্দিন আহমদ আরো জানান, সংবিধান সংশোধন নিয়ে গঠিত কমিটিতে বিরোধী দল এখনো যোগ দেয়নি। তবে ভবিষ্যতে সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংশোধিত ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বর্তমান ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। সাম্প্রতিক রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে এই অনুচ্ছেদ নিয়ে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্কও তৈরি হয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

ইউনূস, আসিফ, নাহিদ ও হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ সেপ্টেম্বরের মধ্যে সকল সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার-ডেপুটি স্পিকার

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠা চট্টগ্রামের সিভিল সার্জনকে বদলি

রাষ্ট্রপতি নির্বাচনে কেন ভোট দিতে পারবেন না কর্নেল অলি

দীপু মনির ১২ ঘন্টার প্যারোলে মুক্তি নিয়ে নেগেটিভ ফ্রেমিং হচ্ছে, আমার আব্বার ক্ষেত্রে কী হয়েছিল জানেন?

সর্বাধিক পঠিত

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ

জুলাই সনদ বাতিল চেয়ে রিটের শুনানি ১ মার্চ

কৃষকদের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না : কৃষি উপদেষ্টা

প্রয়োজনে শিক্ষার্থীদের উপবৃত্তি বাড়ানো হবে : ববি হাজ্জাজ

জমিয়তকে ৪টি আসন ছাড় দিল বিএনপি

তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের পোস্ট

জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ

আজ থেকে বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ ও মাদরাসা

যেভাবে উদ্ধার হলো ১০ হাজার লিটার ডিজেল

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু