দাওয়াত খেতে যাওয়ার পথে ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু

Post Image

আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে স্বামী-সন্তানকে নিয়ে হাসিমুখে বাড়ি থেকে বের হয়ে ছিলেন শম্পা বেগম (৩৫)। সঙ্গে ছিলেন ৯ বছরের মেয়ে নুছাইফা আক্তার। তবে আত্মীয়ের বাড়িতে পৌঁছানোর আগেই ট্রাকচাপায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ঘোড়াঘাট ফিলিং স্টেশনের পাশে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত শম্পা বেগম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার গ্রামের সেলিম সরকারের স্ত্রী ও ঘোড়াঘাট পৌর শহরের মিয়াপাড়ার আশরাফ মেম্বারের মেয়ে। নিহত নুছাইফা আক্তার তাদের মেয়ে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সেলিম বিপরীত দিকে পড়ে যাওয়ায় তার কোন ক্ষতি হয়নি।

তার স্বজনরা জানান, সেলিম তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জের হামিদপুর গ্রামে দাওয়াত খেতে যাচ্ছিলেন।মোটর সাইকেলটি ঘোড়াঘাট ফিলিং স্টেশনের নিকট আসামাত্রই দিনাজপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মা-মেয়ে পিষ্ট হয়ে মারা যান।

ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি শহিদুল ইসলাম জানান, ট্রাকটি সনাক্তকরণের কাজ চলছে। দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ

সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী