মক্কা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের তিন সাফল্য

Post Image

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন বাংলাদেশের ৩ প্রতিযোগী। প্রতিযোগিতার বিভিন্ন শাখায় বাংলাদেশের তিন প্রতিযোগী পুরস্কার অর্জন করেছেন।

প্রতিযোগিতায় পুরুষদের তৃতীয় শাখায়, পূর্ণ কোরআন হিফজ ও তাজবিদ বিভাগে, বাংলাদেশের শায়খ মুহাম্মদ মাহমুদ আল-হাসান তৃতীয় স্থান অর্জন করেন। এ জন্য তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল।

পুরুষদের চতুর্থ শাখায়, পরপর ১৫ পারা হিফজ বিভাগে, বাংলাদেশের মুহাম্মদ জাকারিয়া প্রথম স্থান অর্জন করেছেন। তার পুরস্কারের অর্থ ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল।

এদিকে নারীদের তৃতীয় শাখায়, পূর্ণ কোরআন হিফজ ও তাজবিদ বিভাগে, বাংলাদেশের মুসফিরা বিনতে মাহমুদ তৃতীয় স্থান অর্জন করেছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল।

এবারের প্রতিযোগিতায় পুরুষ ও নারী, উভয় বিভাগে পাঁচটি করে শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে পুরুষদের প্রথম শাখায় সৌদি আরবের আবদুর রহমান বিন মুখতার বিন আহমদ মুহাম্মদ এবং নারীদের প্রথম শাখায় আলজেরিয়ার জুমানা শুরাইতিয়াহ প্রথম স্থান অর্জন করেন। উভয় বিজয়ী পেয়েছেন ৫ লাখ সৌদি রিয়াল করে।

৬ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত মক্কার পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। বিশ্বের ১৩৩টি দেশ থেকে ৩৩৪ জন প্রতিযোগী এতে অংশ নেন।

এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারের অর্থ ১ কোটি ২৬ হাজার সৌদি রিয়াল, যা এই প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ। প্রতিযোগিতায় কোরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদ ও তাফসিরসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগীরা অংশ নেন।

বাংলাদেশের তিন প্রতিযোগীর এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের কোরআন শিক্ষার ঐতিহ্য ও হিফজ বিভাগের শিক্ষার্থীদের দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ

সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী