যেভাবে উদ্ধার হলো ১০ হাজার লিটার ডিজেল

Post Image


নাটোর–বগুড়া মহাসড়কের পাশে বাঁশঝাড়ের ভেতর মাটির নিচে গোপন ট্যাংক বসিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ জ্বালানি তেল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই ট্যাংক খুঁড়ে প্রায় ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলার নিঙ্গইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবদুল্লাহ আল রিফাত।

প্রশাসন সূত্রে জানা গেছে, সিংড়া পৌরসভার নিঙ্গইন ভাটোপাড়া মহল্লার একটি মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে ট্যাংক বসিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে রাখা হয়েছে—এমন তথ্য পায় প্রশাসন। পরে বিকেলে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে শ্রমিকদের দিয়ে মাটি খুঁড়ে একটি বড় ট্যাংক বের করা হয়। ট্যাংকটি খুলে দেখা যায়, এর ভেতরে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করে রাখা হয়েছে। পরে সেখান থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে স্থানীয় ব্যবসায়ী মো. রুবেল (৩৪)–কে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযুক্ত ব্যবসায়ীকে আগামীকালের মধ্যে উদ্ধার করা ডিজেল তেল বৈধভাবে তার দোকানে স্থানান্তর করে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযোগ পেলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগ শোনা যাচ্ছিল। প্রশাসনের অভিযানের পর বিষয়টি প্রকাশ্যে আসে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিমানবন্দরে ঠিকমত দায়িত্ব পালনে পুরস্কার, অবহেলা করলে শাস্তি

পরিকল্পিত নগরায়ণে সব জেলায় মাস্টারপ্ল্যানের কাজ শুরু

বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার

ঢাবিকে বিশ্বসেরার কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭

রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

সর্বাধিক পঠিত

বিরোধী দল হিসেবে মডেল বাজেট প্রস্তাবনা দেবে জামায়াত

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জামায়াত আমির

গুজবে কান দিয়ে তেলের পাম্পে গাড়ির দীর্ঘ লাইন

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

রমজানকে স্বাগত জানিয়ে যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb