নতুন সরকারের প্রতি অগ্রিম শুভ কামনা জ্বালানি উপদেষ্টার

Post Image

দরজায় কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শেষ কর্মদিবস অতিবাহিত করেছেন। তারই ধারায় সুষ্ঠু নির্বাচন ও নতুন সরকারের প্রতি অগ্রিম শুভ কামনা জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আজ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শেষ কার্যদিবস অতিবাহিত করেছি। যদিও আইন অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্যন্ত আমি উপদেষ্টা পদে বহাল থাকব, নির্বাচনের পর নৈতিক বিবেচনায় আমি আর কোনো নির্বাহী ক্ষমতা ব্যবহার থেকে বিরত থাকব।


‘জাতির সেবার সুযোগ পাওয়া যে কোনো নাগরিকের জন্য ভাগ্যের বিষয়। এ সৌভাগ্যের জন্য আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উপদেষ্টা পদে কার্যকালে, আমার সাথে কর্মরত সচিববৃন্দ, দফতর ও কোম্পানি প্রধানসহ সকল সহকর্মীর সমর্থন ও অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি, এজন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর হোক। আমি আগেও বেশ কয়েকবার বলেছি, যে দল বা জোটই বিজয়ী হোক না কেন, আমরা জাতি হিসেবে তাদের পেছনে দাঁড়াব। নতুন সরকারের জন্য শুভ কামনা।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির

দাওয়াত খেতে যাওয়ার পথে ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন মান্না, গয়েশ্বর রায়

মক্কা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের তিন সাফল্য

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

ইউনূস, আসিফ, নাহিদ ও হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ

নতুন সরকারের প্রতি অগ্রিম শুভ কামনা জ্বালানি উপদেষ্টার

যেভাবে উদ্ধার হলো ১০ হাজার লিটার ডিজেল

জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু

পুনরায় বিসিবির পদ ফিরে পেলেন নাজমুল ইসলাম

খালেদা জিয়া, ডা. জাফরুল্লাহ্সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক