২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা জেলা দক্ষিণ শাখার সভাপতি ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আবু ফাত্তাহ মোঃ তূর্য এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইব্রাহিম মাহমুদ ।
গত ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০ টায় শহীদ আব্দুল মালেক মিলনায়তনে ঢাকা জেলা দক্ষিণ শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলার আমীর মাওলানা দেলোয়ার হোসাইন। আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি মামুনুর রশিদ, আব্দুর রহিম মজুমদার, মোস্তাক আহমেদ, আমিনুল ইসলাম, মাহবুবুর রহমান মাহবুব ও সদ্য বিদায়ী সভাপতি মাহবুব আলম সিয়াম ।
নবমনোনীত সভাপতির দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।







