বাংলাদেশে মাথা উঁচু করে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই: আবিদুল ইসলাম

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা মুক্তিযুদ্ধকে নিজের সম্পত্তিতে রূপান্তর করেছে। ইতিহাস বিকৃত করেছিল, কিন্তু আমরা গতকালও দেখতে পেলাম, একটি সাদা শয়তান, যারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রাজাকারের ভূমিকায় ছিল, তারা আবারও বাংলাদেশের ইতিহাসকে ৫৪ বছর পর বিকৃত করতে চায়। মাথা উঁচু করে এই বাংলাদেশে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক মুক্ত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবিদুল ইসলাম বলেন, আমার মহান মুক্তিযুদ্ধকে বিকৃত করতে চায়, সেই সাদা শয়তানকে কুমিল্লার টাউন হল মাঠ থেকে বলে দিতে চাই, এই বাংলাদেশের মাটিতে যদি রাজনীতি করতে হয়, মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে রাজনীতি করতে হবে। মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই ২৪’র গণ-অভ্যুত্থানে রাজপথে জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ভাগ্যক্রমে সেখান থেকে ফিরে এসেছি, কিন্তু যুদ্ধের ময়দানে আপস করিনি।

তিনি বলেন, একদিকে ৭১, একদিকে ২৪, এগুলো বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অস্তিত্ব, কোনটাকে স্বীকার করে আর কোনটাকে অস্বীকার করার সুযোগ নেই। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তারেক রহমানকে নিয়ে নোংরা স্লোগান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরের সন্ত্রাসীরা সর্বপ্রথম শুরু করেছিল, নোংরা রাজনীতি প্রচলন করতে চান? বাংলাদেশের মাটি আপনাদের রাজনীতি স্বীকার করে না। এই মাটিতে বসে বাংলাদেশপন্থীদের ওপর আপনারা আঙুল তোলেন।

আপনারা রাজনীতি নিয়ে অপসংস্কৃতির রাজনীতি শুরু করেছেন, এর ধাক্কা আপনারা সহ্য করতে পারবেন না।

আলোচনাসভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারের অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাইযোদ্ধা জাহিন বিশ্বাস এশা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুলাইযোদ্ধা নুসরাত চৌধুরী জাফরিন প্রমুখ।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নারী আসন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের

‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ সরকারের পাশে থাকবে না’

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য: জামায়াত আমির

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

১০ মার্চ থেকে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

সিটি নির্বাচনে উত্তাপ, ফের মুখোমুখি ইশরাক ও আসিফ

ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচনের ঘোষণা ইশরাকের

সর্বাধিক পঠিত

মনোনয়ন নিয়ে বিরোধে ক্ষতি বিএনপির, লাভ জামায়াতের

বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটে আগ্রহী জাতীয় পার্টি

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

বাংলাদেশে মাথা উঁচু করে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই: আবিদুল ইসলাম

ইসির আপিল শুনানিতে ৩৫ অবেদনের ২৭টি মঞ্জুর

অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

জুলাই সনদ বাস্তবায়নে শহিদ পরিবারদের নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি