‘ড. মুহাম্মদ ইউনূসের মোটেও উচিত হয়নি এই দেশের দায়িত্ব নেওয়া’

Post Image


সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিকমাধ্যমে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন প্রবীন অভিনেতা ফখরুল বাশার মাসুম। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইউনূসের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে নিজের অনুভূতি ব্যক্ত করেন তিনি।


সেখানে মাসুম জানান, সৌদি আরবের রিয়াদে তখনকার বাদশাহ আবদুল্লাহর কাছ থেকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা গ্রহণের সময় কয়েকদিন ড. ইউনূসের সান্নিধ্যে ছিলেন তিনি।


সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে এই অভিনেতা বলেন, ‘তখন আপনাকে যা বুঝেছি, তাতে আপনার এই দেশের দায়িত্ব নেওয়াটা মোটেও উচিত হয় নাই।


তার ভাষ্য, দেশের সংকটময় সময়ে যারা উদ্ধারকর্তা হয়ে আসেন, শুরুতে মানুষ তাদের সম্মান দিলেও সংকট কেটে গেলে অনেক সময় সেই ব্যক্তিকেই কঠিন সমালোচনার মুখে পড়তে হয়।


এ বাস্তবতার কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘ঐতিহাসিক ভাবে এই দেশের মানুষদের ক্রান্তিকালে যেই উদ্ধার করতে আসে, প্রথমে তাকে মাথায় তুলে নাচে, ক্রান্তিকাল অতিক্রান্ত হলেই সেই উদ্ধারকারী হয়ে যায় দেশের সর্বোচ্চ লেভেলের আসামি। এই দেশে এটাই বাস্তবতা। আপনার একেবারেই উচিত হয় নাই দেশের ক্রান্তিকাল সামাল দেওয়া।


আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিকমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে সহকর্মী শিল্পী ও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।


বলে রাখা যায়, ১৯৭৪ সালে দেশের অন্যতম নাট্য সংগঠন ঢাকা থিয়েটারে যুক্ত হন মাসুম।


এই দলের হয়ে মাসুম প্রথম মঞ্চে ওঠেন ‘মুনতাসীর ফ্যান্টাসি’ নাটকের মাধ্যমে।


একটা সময় জীবিকার প্রয়োজনে পাড়ি জমান সৌদি আরবে। ২৬ বছর পর স্থায়ীভাবে দেশে ফেরেন ২০১২ সালে। ফিরেই টিভি নাটকে অভিনয় শুরু করেন। আফজাল হোসেনের ধারাবাহিক ‘ছোট কাকু’ দিয়ে শুরু।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?

দুবাইয়ে আটকা পড়ে মোদির সাহায্য চাইলেন অভিনেত্রী

‘ড. মুহাম্মদ ইউনূসের মোটেও উচিত হয়নি এই দেশের দায়িত্ব নেওয়া’

‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়’

ব্যারিস্টার সুমনকে নিয়ে যা বললেন অভিনেত্রী পিয়া জান্নাতুল

অভিনয় ছাড়ার ঘোষণা অভিনেত্রীর, জানালেন ‘দ্বীনের পথে শান্তি’ খোঁজার কথা

কন্যা সন্তানের বাবা হলেন ‘কাবিলা’খ্যাত পলাশ

এরকম ক্যারেক্টার হাতছাড়া করা উচিত হবে না : মেহজাবীন

সর্বাধিক পঠিত