হঠাৎ করে যেন টাইম মেশিনে চড়ে নেটিজেনরা আশির দশকে ফিরে যেতে লাগলেন। সত্যিকার অর্থে বিজ্ঞান এখনও টাইম মেশিন আবিষ্কার করতে পারেনি, তবে বিজ্ঞানেরই আরেক অবদান এআইয়ের মাধ্যমে আশির দশকের ধাঁচে নিজের ছবি তৈরি করছেন নেটিজেনরা। ইনস্টাগ্রামে শুরু হলেও এখন ফেসবুকে ছড়িয়ে পড়েছে এ ট্রেন্ড। ট্রেন্ডে অংশ নিচ্ছেন শোবিজ অঙ্গনের তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ।
আশির দশক বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে পপ কালচার আর ফ্যাশনের এক অদ্ভুত বাঁকবদলের সময়। এআই-জেনারেটেড ছবিগুলোতে সেই সময়ের নান্দনিকতাকে নিখুঁতভাবে ‘ফ্রেম’ করা হচ্ছে।
এআই-এর চোখে সে সময়ে ছেলেদের ফ্যাশন ছিল বেলবটম বা ফ্লেয়ারড প্যান্ট, প্রিন্টেড ও ওভারসাইজড কলারের শার্ট এবং ডেনিম জ্যাকেট। চেহারায় ঘন গোঁফ ও ঘাড় পর্যন্ত ছাঁটা এলোমেলো চুল। অন্যদিকে চওড়া পাড়ের শাড়ি, পোলকা ডট ড্রেস, পাফ করা উঁচু চুল এবং চোখে গাঢ় কাজল ও আইলাইনারে মেয়েদের সাজাচ্ছে এআই।
কেবল পোশাক নয়, এআই ছবিগুলোর কালার গ্রেডিংয়েও রাখা হচ্ছে পুরোনো দিনের ছোঁয়া। সেপিয়া টোন, ফিল্ম ক্যামেরার গ্রেইন এবং পোলারয়েড ক্যামেরার মতো কিছুটা অনুজ্জ্বল রঙের ব্যবহার ছবিগুলোকে বিশ্বাসযোগ্য করে তুলছে।
যেভাবে শুরু হলো এ ট্রেন্ড
যেকোনো ইন্টারনেট ট্রেন্ডের বিস্তারের পেছনে নির্দিষ্ট একটি প্যাটার্ন থাকে। এআই-জেনারেটেড ভিনটেজ ছবির ট্রেন্ডটিও এর ব্যতিক্রম নয়। টিকটক ও ইনস্টাগ্রামের কয়েকজন ইনফ্লুয়েন্সার এটি প্রথম ব্যবহার করেন। এরপর তাদের ফলোয়ারদের মাধ্যমে তা সাধারণ ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, ভারতের কিছু ইনফ্লুয়েন্সার প্রথমে এটি ব্যবহার শুরু করেন। তবে কার হাত ধরে এ ট্রেন্ডের যাত্রা শুরু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
চ্যাটজিপিটি এবং জেমিনাইয়ের মতো এআই টুলসগুলো সহজলভ্য হওয়ায় সহজেই নিজেদের ভিন্ন ধাঁচে উপস্থাপন করা যাচ্ছে। ফলে একবার এ ধরনের কোনো ট্রেন্ড শুরু হলে তা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগছে না।
নিজের আশির দশকের ধাঁচের ছবি তৈরি করতে এপিকের (EPIK) মতো এআই-চালিত রেট্রো ফিল্টারের অ্যাপস ব্যবহার করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে ভালো ফল দিতে পারে চ্যাটজিপিটি বা জেমিনাইয়ের মতো এআই টুলস। নিজের একটি ছবি আপলোড করে নিচের প্রম্পট ব্যবহার করতে পারেন:
A realistic analog photograph capturing the exact facial identity, structure, expression, and recognizable likeness of the person in the reference image. The subject is styled in authentic 1980-era South Asian fashion: if male, thick side-parted or brushed-back hair, a modest mustache, a wide-collar patterned shirt tucked into high-waisted trousers with a leather belt and a simple analog watch; if female, a period-correct saree or salwar kameez with modest vintage jewelry and era-appropriate makeup. They are placed in a genuine 1980 South Asian setting, for example an old family living room, 80's tsc, dhaka's street, a classic photographic studio or place what may resembles 80's. The background includes believable period details such as wooden furniture, a vintage television with an antenna, an analog wall clock, a rotary-dial telephone, old framed photos or any other things which may resemble 80's. The image is a product of authentic 35mm film photography, characterized by soft focus, natural skin texture with visible grain, realistic photographic noise, slightly faded colors, warm muted tones, imperfect exposure, and subtle lens imperfections, looking like a genuine nostalgic family photograph from around the year 1980, not a modern photo with a filter. The lighting is either natural daylight, tungsten indoor light, or a direct camera flash.
যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ট্রেন্ডের গভীর মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক দিকও রয়েছে। বর্তমানের যান্ত্রিক ও দ্রুতগতির জীবনে মানুষ প্রায়ই ক্লান্ত বোধ করে। আশির দশক এমন একটি সময়, যখন ইন্টারনেট ছিল না, আধুনিক যন্ত্রপাতি ছিল না। ফলে জীবন ছিল অপেক্ষাকৃত ধীর ও সরল। সেই সময়ের প্রতি মানুষের একধরনের আকর্ষণ রয়েছে।
এ ছাড়া ইনফ্লুয়েন্সারদের কারণে সাধারণ মানুষের মনে একধরনের 'ফিয়ার অব মিসিং আউট' (ফোমো) বা কোনো কিছু থেকে বাদ পড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়। এ কারণেও অনেকে এ ধরনের ট্রেন্ডে অংশ নেন।







