সিটি নির্বাচনে উত্তাপ, ফের মুখোমুখি ইশরাক ও আসিফ

Post Image


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আলোচনায় এসেছে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন। ঈদুল ফিতরের পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তেজনা।


বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র বর্তমান মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এর পরপরই মুক্তিযোদ্ধাবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও মেয়র পদে লড়াইয়ের ঘোষণা দেন।


দুই সম্ভাব্য প্রার্থীর এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা, অনেকেই এটিকে আগাম ‘রাজনৈতিক লড়াই’ হিসেবে দেখছেন।


রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রাথমিকভাবে মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করে এনসিপির একাধিক নেতা। এরপর সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক পোষ্টে ঢাকা দক্ষিণ থেকে ইশরাক হোসেনও নির্বাচনের ঘোষণা দেন। এ নিয়ে সামাজিকমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।


দুই দলের দুই নেতার মেয়র নির্বাচনের ঘোষণায় নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। কেউ বলছেন, এটা রীতিমতো ‘ইমেজ’ রক্ষার যুদ্ধ। আবার কেউ এই যুদ্ধকে ‘প্রত্যাশিত’ বলছেন। কেউ কেউ দুজনকে শুভকামনাও জানাচ্ছেন।


২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হয়েছিলেন বিএনপির ইশরাক হোসেন। তবে ওই নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ ওঠে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘিরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

দলের বিজয়েই শেষ নয়, আসল বিজয় আল্লাহর সন্তুষ্টিতে: আজহারুল ইসলাম

শিক্ষার্থীদের কাছে চিঠি সাদিক কায়েমের

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সম্পাদক সজীব

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

সংসদে রুমিন ফারহানার পক্ষে দাঁড়ালেন বিরোধীদলীয় নেতা

ছয় মাসে জামায়াত ৬০০ জনকে ধর্ষণ করেছে: ডাবলু

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে

যারা অতীতে রাষ্ট্রক্ষমতায় ছিল, তাদের দিয়ে পরিবর্তন আসবে না: গোলাম পরওয়ার

নতুন কর্মসূচি নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক বৃহস্পতিবার

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র নিলেন অ্যাটর্নি জেনারেল

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি

‘নাসীরুদ্দীন পাটওয়ারী মানসিক বিকারগ্রস্ত, তার চিকিৎসা প্রয়োজন’

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নারী কর্মীদের ওপর হামলায় ইসিতে স্মারকলিপি দেবে জামায়াত