শহীদ মীর কাসেম আলীর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাবো: ব্যারিস্টার আরমান

Post Image


শহীদ মীর কাসেম আলী–এর ছেলে এবং ঢাকা-১৪ আসন থেকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে সদ্য নির্বাচিত সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান) বলেছেন, তাঁর বাবার মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা নিয়ে নিরলসভাবে কাজ করে যাবেন।


তিনি বলেন, “আমার বাবা শহীদ মীর কাসেম আলীর মানুষের কল্যাণের জন্য কাজ করার যে স্বপ্ন ছিল, ইনশাল্লাহ সবাইকে নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করবো।”


নদী ভাঙ্গনের শিকার মানিকগঞ্জের এই হরিরামপুরের অসহায় মানুষদের কিভাবে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থানসহ বিভিন্ন কল্যাণমূলক কাজ করা যায় তার জন্যই তিনি আল-ইসলাম ট্রাস্ট করেছিলেন। এই ট্রাস্টের মাধ্যমে আমরা শহীদ মীর কাসেম আলীর স্বপ্ন বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।’


শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মানিকগঞ্জের হরিরামপুরের আন্ধারমানিক এলাকায় শহীদ মীর কাসেম আলী প্রতিষ্ঠিত আল-ইসলাম ট্রাস্টে এলাকাবাসীর সাথে আলাপের সময় তিনি ওই কথাগুলো বলেন।


প্রায় ৩০ বছর আগে এলাকাবাসীর কল্যাণে ২৮০ শতাংশ জমির উপর এই ট্রাস্ট প্রতিষ্ঠা করেন শহীদ মীর কাসেম আলী। ট্রাস্ট প্রতিষ্ঠার পর হতেই শহীদ হবার আগ পর্যন্ত মীর কাসেম আলীই এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। পরে অন্যরা চলতি দায়িত্ব পালন করলেও আজ আনুষ্ঠানিকভাবে ব্যারিস্টার আরমানকে ট্রাস্টের চেয়ারম্যান ঘোষণা করা হয়।


ট্রাস্টের সেক্রেটারি জেনারেল করা হয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাহিদুর রহমানকে।


এ সময় আরো উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর ঢাকা উত্তরাঞ্চলের টিম সদস্য ও সাবেক জেলা আমির মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান, মানিকগঞ্জ জেলা আমির হাফেজ মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম, মানিকগঞ্জ-১ আসনের জামায়াতের প্রার্থী ডা: মো: আবু বক্কর সিদ্দিক, সহযোগী অধ্যাপক ডা: মো: সহিদুর রহমান খান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: আবু তাহের, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: শাহানুর ইসলাম, পৌর আমির মো: হুমাায়ূর রহমান, সদর থানা আমির মো: ফজলুল হক, হরিরামপুর থানা আমির হাফেজ লোকমান হোসেন, সিংগাইর থানা আমির মো: ওয়ালিউল্লাহ, জেলা শিবিরের সভাপতি মো: মনিরুজ্জামান, জেলা সেক্রেটারি মো: মাহাবুবুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বাংলা তারিখ ৮ ফাল্গুনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব মাসুদ সাঈদীর

শহীদ মীর কাসেম আলীর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাবো: ব্যারিস্টার আরমান

ফেসবুকে হাসনাতের ‘ইনকিলাব জিন্দাবাদ’ পোস্ট, মুহূর্তেই ভাইরাল

সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া সরকার গণবিরোধী

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত : ড. আযাদ

জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে: অর্থমন্ত্রী

ঝুট ব্যবসার দখল নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

সর্বাধিক পঠিত

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য বিনিময়

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

চরমোনাই ছাড়াই জামায়াত জোটের সংবাদ সম্মেলন শুরু

ভিপি নুরের পক্ষে কাজ না করায় বিএনপির কমিটি বিলুপ্ত

বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটে আগ্রহী জাতীয় পার্টি

মনোনয়ন নিয়ে বিরোধে ক্ষতি বিএনপির, লাভ জামায়াতের

অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

বাংলাদেশে মাথা উঁচু করে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই: আবিদুল ইসলাম