ভিপি নুরের পক্ষে কাজ না করায় বিএনপির কমিটি বিলুপ্ত

Post Image

পটুয়াখালী- ৩ (গলাচিপা ও দশমিনা) আসনে বিএনপির মনোনিত প্রার্থী গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় ওই আসনের বিএনপির কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।

শনিবার সকালে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের কাছে পাঠানো হয়।বিবৃতির মাধ্যমে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির সাংগঠনিক কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী- ৩ আসনে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী না দিয়ে গণ-অধিকার পরিষদের প্রার্থী ভিপি নুরুল হক নুরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একাংশ এই সিদ্ধান্ত বাস্তবায়নে সময় ক্ষেপন এবং মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখেননি। তারা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য দল থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে কাজ করছেন। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় বিএনপি গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনকে বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয় থেকে তাঁকে ডাকা হলেও তিনি সারা দেননি বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বিএনপির একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ যদি ঐক্যবদ্ধ আন্দোলন ও নির্বাচনি কৌশলের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া কোনো বিকল্প থাকে না। যা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধেও নেয়া হয়েছে।

গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, যে দলের নেতা বহিষ্কৃত হয় সেখানে কর্মীরা বহিষ্কৃত হবে এটাই স্বাভাবিক। বরঞ্চ তারা দেরি করেছে আমাদের অন্য প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ নেই, আমরা হাসান মামুনের সাথেই আছি।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, দুই উপজেলা কমিটি বিলুপ্ত হয়েছে এ বিষয়ে আমরা অবগত। আমরা কাগজ পেয়েছি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বাংলা তারিখ ৮ ফাল্গুনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব মাসুদ সাঈদীর

শহীদ মীর কাসেম আলীর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাবো: ব্যারিস্টার আরমান

ফেসবুকে হাসনাতের ‘ইনকিলাব জিন্দাবাদ’ পোস্ট, মুহূর্তেই ভাইরাল

সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া সরকার গণবিরোধী

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত : ড. আযাদ

জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, বাজেট হবে জনগণের কল্যাণে: অর্থমন্ত্রী

ঝুট ব্যবসার দখল নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

সর্বাধিক পঠিত

চরমোনাই ছাড়াই জামায়াত জোটের সংবাদ সম্মেলন শুরু

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য বিনিময়

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

ভিপি নুরের পক্ষে কাজ না করায় বিএনপির কমিটি বিলুপ্ত

বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটে আগ্রহী জাতীয় পার্টি

মনোনয়ন নিয়ে বিরোধে ক্ষতি বিএনপির, লাভ জামায়াতের

অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

বাংলাদেশে মাথা উঁচু করে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই: আবিদুল ইসলাম