বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক উন্নয়নে কাজ করবে ভারত

Post Image


বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। আজ শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।


সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে জয়ের পরপরই অভিনন্দন জানিয়েছেন।’


তিনি বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা যোগ দেন এবং নতুন প্রধানমন্ত্রীর কাছে তিনি মোদির দেওয়া চিঠি হস্তান্তর করেন।


চিঠিতে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।


রণধীর জয়সওয়াল বলেন, ‘দুই দেশের মধ্যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ওপর ভিত্তি করে, বাংলাদেশের সঙ্গে বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে ভারত উন্মুখ হয়ে আছে।’

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আমদানি পণ্যের ওপর ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ শুল্ক করার ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী?

থাইল্যান্ডে প্রাণঘাতী ভাইরাস সংক্রমণে ৭২ বাঘের মৃত্যু

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক উন্নয়নে কাজ করবে ভারত

গুরুত্বসহ ২০ রাকাত তারাবি পড়ার আহ্বান জনপ্রিয় মাওলানা তারিক জামিলের

বিহারে নতুন আইন, প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

বিশ্ব মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট

সর্বাধিক পঠিত

বড় পরিসরের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে ন্যাটো প্রধান

সৌদি আরবে শান্তি আলোচনায় বসেছে আফগানিস্তান- পাকিস্তান

আবারও বাড়ল স্বর্ণের দাম

কাশ্মিরে যুদ্ধবিরতি নিয়ে ভারত-যুক্তরাষ্ট্রের মতবিরোধ

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, পাকিস্তানের নিন্দা ও সমবেদনা

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

ন্যাটোতে আক্রমণ করতে পারে রাশিয়া : হুঁশিয়ারি জার্মান প্রতিরক্ষা প্রধানের

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

‘এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের