সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, পাকিস্তানের নিন্দা ও সমবেদনা

Post Image


আফ্রিকার দেশ সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, আবেইয়ে নৃশংস হামলায় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে (ইউনিসফা) কর্মরত বাংলাদেশি ছয় শান্তিরক্ষীর প্রাণহানি ও কয়েকজন আহত হয়েছেন। শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ওপর সন্ত্রাসীদের এই হামরার তীব্র নিন্দা জানায় পাকিস্তান।


বিবৃতিতে পাকিস্তান জানিয়েছে, দেশটি এই মূল্যবান প্রাণহানির জন্য বাংলাদেশ সরকার এবং জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং এই মর্মান্তিক মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।


পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতিসংঘের শান্তিরক্ষীরা সংঘাত প্রতিরোধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং জাতিসংঘের পতাকাতলে শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক প্রচেষ্টার অগ্রভাগে রয়েছে। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য কর্তব্যরতদের চূড়ান্ত আত্মত্যাগের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তা ছাড়া দেশটি এই কাপুরুষোচিত হামলার অপরাধীদের সনাক্ত করতে এবং দায়ীদের জবাবদিহি করার জন্য দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে

পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসা অনিশ্চিত মোদির

ভারতে সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা, স্টল ভাঙচুর

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি

বাংলাদেশের জনগণ ও বিএনপিকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছি: ভারত

শ্রীলঙ্কায় গণ-অভ্যুত্থানে গণপিটুনিতে হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদণ্ড

সর্বাধিক পঠিত

ভারত-পাকিস্তান সংঘাতে ৮টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল: ট্রাম্প

পাকিস্তানে মিসাইল আক্রমণ চালালো ভারত

কাশ্মিরে যুদ্ধবিরতি নিয়ে ভারত-যুক্তরাষ্ট্রের মতবিরোধ

বড় পরিসরের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে ন্যাটো প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে ৩৯ জনের প্রাণহানি

আবারও বাড়ল স্বর্ণের দাম

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

সৌদি আরবে শান্তি আলোচনায় বসেছে আফগানিস্তান- পাকিস্তান

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, পাকিস্তানের নিন্দা ও সমবেদনা

ন্যাটোতে আক্রমণ করতে পারে রাশিয়া : হুঁশিয়ারি জার্মান প্রতিরক্ষা প্রধানের