বিহারে নতুন আইন, প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

Post Image


ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নীতীশ কুমারের সরকার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিনহা ঘোষণা করেছেন, রাজ্যের কোথাও আর প্রকাশ্যে মাছ বা মাংস বিক্রি করা যাবে না। নতুন বিধি কার্যকর হলে কেবল লাইসেন্সপ্রাপ্ত দোকানিরাই এ ধরনের পণ্য বিক্রি করতে পারবেন।


উপমুখ্যমন্ত্রী জানান, এ সংক্রান্ত নির্দেশ সবার জন্য বাধ্যতামূলক। কেউ নিয়ম ভঙ্গ করলে বা ভঙ্গের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 


তার বক্তব্য, ‘রাজ্যের কোথাও কোনোভাবেই প্রকাশ্যে মাছ বা মাংস বিক্রি করা যাবে না। সরকার ইতিমধ্যেই এ বিষয়ে নতুন বিধি প্রণয়নের প্রক্রিয়া শুরু করেছে। শিগগিরই তা কার্যকর করা হবে।


তবে বিধিটি কবে থেকে কার্যকর হবে এবং নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে কী ধরনের শাস্তি দেওয়া হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।


উল্লেখ্য গত বছরের মার্চে উত্তরপ্রদেশ সরকার ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এ বিষয়ে সব জেলাশাসককে কঠোর নির্দেশ দিয়েছিল যোগী আদিত্যনাথ প্রশাসন। এবার বিহারেও প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো।


কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহও সরকারের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিহার সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। সব জেলাশাসকের কাছে অনুরোধ, তারা যেন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেন।’

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিহারে নতুন আইন, প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

বিশ্ব মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট

আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েল

হরমুজ প্রণালির কিছু অংশ বন্ধ করল ইরান

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে

পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ-গুলিতে নিহত অন্তত ১৭

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসা অনিশ্চিত মোদির

ভারতে সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলা, স্টল ভাঙচুর

সর্বাধিক পঠিত

পাকিস্তানে মিসাইল আক্রমণ চালালো ভারত

বড় পরিসরের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে ন্যাটো প্রধান

কাশ্মিরে যুদ্ধবিরতি নিয়ে ভারত-যুক্তরাষ্ট্রের মতবিরোধ

নেপালে বন্যা ও ভূমিধসে ৩৯ জনের প্রাণহানি

আবারও বাড়ল স্বর্ণের দাম

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, পাকিস্তানের নিন্দা ও সমবেদনা

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ

সৌদি আরবে শান্তি আলোচনায় বসেছে আফগানিস্তান- পাকিস্তান

ন্যাটোতে আক্রমণ করতে পারে রাশিয়া : হুঁশিয়ারি জার্মান প্রতিরক্ষা প্রধানের

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব